জীবনের সর্বস্ব দিয়ে ছেলেদের মানুষ করার ‘শাস্তি’! মা’র’ধ’র বাবাকে, দায়িত্ব নিতে অস্বীকার, দু’মুঠো ভাতের জন্য আদালতের দ্বারস্থ বৃদ্ধ

জীবনের সর্বস্ব দিয়ে মানুষ করেছিলেন চার ছেলেকে। ছেলেদের পিছনে ঢেলেছেন জীবনের সব সঞ্চয়। কিন্তু সেই ছেলেরাই এখন বাবার দায়িত্ব নিতে নারাজ। সেহ পর্যন্ত দু’মুঠো ভাতের জন্য আদালতের দ্বারস্থ হলেন বৃদ্ধ। চার গুণধর ছেলেকে কড়া নির্দেশ দিল আদালত।

কী ঘটেছে ঘটনাটি?

এমন ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুরের শাস্ত্রী নগরে। সেখানকার বাসিন্দা গোপাল লাল। পেশায় একজন দিনমজুর। গোটা জীবন কষ্ট করে খেটে চার ছেলেকে শিক্ষিত করেছেন তিনি। ছেলেরা এখন ভালো চাকরি পেয়েছেন। কিন্তু সেই ছেলেরাই এখন ভুল গিয়েছেন বাবাকে। বাবার দায়িত্ব তারা নিতে চায় না। সেই কারণে ভরণপোষণের দাবী নিয়ে আদালতের দ্বারস্থ হলেন বৃদ্ধ।

ছেলেদের বিরুদ্ধে মা’র’ধ’রের অভিযোগ

আদালতে যে অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ, তাতে তিনি জানিয়েছেন, তাঁর চার ছেলে তাঁর দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। তাঁকে তাঁর ছেলেরা প্রতিদিন মা’র’ধ’র করে বলেও অভিযোগ করেছেন ওই বৃদ্ধ। যেটুকু জমানো টাকা রয়েছে, তাও হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন ছেলেরা। এমন পরিস্থিতিতে ওই বৃদ্ধ আদালতে আবেদন জানিয়েছেন যাতে আদালত ছেলেদের তাঁর ভরণপোষণের নির্দেশ দেয়।  

এদিকে আদালতে সওয়াল জবাবের সময় ছেলেরা বাবার দায়িত্ব নিতে স্বীকার করেছেন। কিন্তু বাবাকে মা’র’ধ’রের অভিযোগ যা গোপাল লাল করেছেন, তা ভিত্তিহীন বলে দাবী করেছেন তারা। উল্টে তাদের অভিযোগ, তাদের বাবা নাকি ম’দ্য’পা’ন করে বিরূপ আচরণ করেন।

কী নির্দেশ দিল আদালত?

এই মামলায় আদালত নির্দেশ দিয়েছে যে বাবার ভরণপোষণের দায়িত্ব নিতে হবে চার ছেলেকে। বাবা অসুস্থ হলে চিকিৎসার দায়িত্বও ছেলেদের। প্রতি মাসে বাবাকে ২০০০ টাকা করে হাতখরচ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। এর জন্য প্রত্যেক ছেলেকে ৫০০ টাকা করে দিতে হবে। ছেলেরা আদালতের নির্দেশ মানছেন কী না, সেদিকে নজর রাখার জন্য স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি গোপাল লালের সঙ্গে তাঁর ছেলেরা কোনও দুর্ব্যবহার করে, তাহলে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles