আগামী জুলাই মাসের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকছে ব্যাঙ্ক। এমনকি ছুটি দিয়েই শুরু হচ্ছে মাস। পরপর বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এমনটাই জানানো হয়েছে এনআই অ্যাক্টের নিয়মে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সেই ছুটির তালিকা থেকেই পরিষ্কার, জুলাই মাসে ব্যাঙ্কের কোনও কাজ থাকলে তার জন্য আগে থেকে ক্যালেন্ডার দেখে চিন্তা করে রাখতে হবে গ্রাহকদের।
আরবিআই থেকে যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে জুলাই মাসে পাঁচ দিন থাকছে রবিবার আর বাকি দশদিন থাকবে ব্যাঙ্ক হলিডে। তালিকায় থাকা ব্যাঙ্ক বন্ধের তারিখ গুলি হ’ল—
১ জুলাই, রথযাত্রার উপলক্ষ্যে ছুটি
৭ জুলাই, খরচি পুজো, এই দিন আগরতলায় বন্ধ
৯ জুলাই, বকরি ইদ
১১ জুলাই, জম্মু ও শ্রীনগরে ইদ-উল-আজহা।
১৩ জুলাই, গ্যাংটকে ভানুজয়ন্তীর ছুটি।
১৪ জুলাই, শিলংয়ে বেহ ডায়েনখ্লাম থাকায় বন্ধ থাকবে।
১৬ জুলাই, দেহরাদুনে হরেলার ছুটি।
২৬ জুলাই, আগরতলায় কের পুজো থাকার কারণে বন্ধ।
এই দিনগুলি বাদে আরও সাতদিন ব্যাঙ্ক উইকেন্ড লিভস থাকছে। সেই তারিখ গুলি হ’ল–
৩ জুলাই: প্রথম রবিবার
৯ জুলাই: দ্বিতীয় শনিবার ও বকরি ঈদ
১০ জুলাই: দ্বিতীয় রবিবার
১৭ জুলাই: তৃতীয় রবিবার
২৩ জুলাই: চতুর্থ শনিবার
২৪ জুলাই: চতুর্থ রবিবার
৩১ জুলাই: পঞ্চম রবিবার
এবার এই তালিকা মিলিয়ে দেখে নেবেন আপনার রাজ্যে কবেকবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই মতো ভেবেচিন্তে রাখবেন কাজ।





