এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের নির্ধারিত অ্যাপ CoWin এর মাধ্যমে আগে থেকে স্লট বুক করে টিকা নিতে যেতে হত। কিন্তু এই পরিবর্তনেই এবার বদল ঘটাল কেন্দ্রীয় সরকার।
জানা গেছে, অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা নিতে যাওয়ার হ্যাপা নিতে পারছিলেন না গ্রামীণ মানুষরা। এমন অভিযোগ উঠতেই এই পদক্ষেপ নিল কেন্দ্র।
আজ অর্থাৎ মমঙ্গলবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হল এবার থেকে১৮ ঊর্ধ্ব যেকোনও ব্যক্তি বিনা রেজিস্ট্রেশনেই টিকা নিতে পারবেন l
প্রসঙ্গত, এর আগে বহুবার কেন্দ্রের বিরোধী নেতারা অনলাইন রেজিস্ট্রেশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন। আর এবার সেই ক্ষেত্রেই এক প্রকার সম্মতি জানিয়ে কেন্দ্র ঘোষণা করল এবার থেকে টিকাকরণ প্রক্রিয়া দেশজুড়ে ‘ওয়াক-ইন’-এর মাধ্যমে চলবে বলে কেন্দ্র জানিয়েছে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বের যেকোনও ব্যক্তি নিকটতম টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।





