গালওয়ান সংঘর্ষের এক বছর! নিহত সেনাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি ভারতীয় সেনার

রক্তক্ষয়ী গালওয়ান সংঘর্ষের এক বছর পার! ভারত-চীন দুই দেশের মধ্যে ঘটে যাওয়া এই সংঘর্ষ‌ই ছিল এখন‌ও পর্যন্ত সবচেয়ে বড় সংঘর্ষ। গতবছর ২০২০ সালের ১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় চীনা হেনা অতর্কিতে হামলা চালিয়েছিল ভারতীয় জওয়ানদের ওপর। কাঁটাতার জরানো, লোহার পেরেক বসানো লাঠি দিয়ে ব্যাপক পেটানো হয় ভারতীয় জওয়ানদের। এই ঘটনায় শহীদ হন ২০ জন ভারতীয় জাওয়ান। পাল্টা প্রত্যুত্তর দিয়েছিল ভারত। মৃত্যু হয় চীনা জওয়ানদের‌ও। হয়ত ভারতের থেকে সংখ্যাটা কিছুটা বেশি। সংখ্যাটা চেপে যায় চীন। সেই ঘটনার পর থেকেই ক্রমশ নিম্নমুখী হয় ভারত-চীন সম্পর্ক।

এদিন ভারতীয়়় সেনার তরফে মেজর জেনারেল আকাশ কৌশিক লেহ-তে ওয়ার মেমোরিয়ালের উপরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সেনার তরফে পেশ করা বিবৃতিতে জানানো হয়েছে, দেশ চিরকাল এই প্রতিকূল আবহাওয়ায় শহিদ জওয়ানদের লড়াই ও দেশের জন্য তাঁদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞ থাকবে।

ভারত-চীন সংঘর্ষের এক বছর পার হলেও উত্তেজনা আজও একই রকম। আজও লাদাখ সীমান্তে চোখে চোখ রেখে বসে রয়েছে ভারত ও চীনের সীমান্তরক্ষী বাহিনী। চীন কখন হামলা চালায় তার কোন‌ও বিশ্বাস নেই তাই ভারতীয় সেনাকে আত্মতুষ্টিতে ভুগতে বারণ করেছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে। 

RELATED Articles