ভয়ঙ্কর! কর্মীরঅভাবে একসঙ্গে পুড়ছে অজস্র মৃতদেহ! ভাইরাল হল ভিডিও!

অদৃশ‍্য জীবাণুর সামনে কঠিন আত্মসমর্পণ বিশ্বের। আমেরিকা ইটালিতে দেখা গিয়েছিল বিশাল বড় গর্তে ফেলা হচ্ছে করোনা রোগীদের মৃতদেহ। আর এবার অজস্র লাশ একসঙ্গে পোড়ানোর ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল ভারতেই। বিশ্ব জুড়েই করোনা আতিমারী পরিস্থিতি এখন সাংঘাতিক ৷ প্রায় প্রতিদিন‌ই মারাত্মক হারে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ ভারতেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও ৷ দেশের অন্যান্য রাজ্যের মতো তেলেঙ্গনার করোনা পরিস্থিতির চিত্র‌ও অত্যন্ত করুন ৷ তেলেঙ্গানায় এখন পুলিশ প্রশাসনের সব থেকে বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে করোনায় মারা যাওয়া রোগীদের সৎকার।

https://twitter.com/seethakkaMLA/status/1285978471043182592?s=20

একসঙ্গে গাদা গাদা লাশ সৎকার করতেই হিমশিম খেতে হচ্ছে ৷ এরই মধ্যে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অত্যন্ত ভয়ানক ভিডিও। ভিডিওটিতে দেখা গেছে একসঙ্গে অন্তত ৫০-এর বেশি করোনায় মৃতদের দেহ পোড়ানো হচ্ছে। তবে এত অমানবিক ভাবে একসঙ্গে মৃতদেহ পোড়ানোর কারণ কি? বর্তমান উক্ত পরিস্থিতিতে নেই যথার্থ পরিবহণ ব্যবস্থা। নেই পর্যাপ্ত কর্মী ৷ তাই করোনায় মৃতদের দেহ শ্মশানঘাটে নিয়ে যাওয়া বা দেহ সৎকারের জন্য লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ যার জন্য বাধ্য হয়েই এভাবে একসঙ্গে ৫০-এর বেশি মৃতদেহ পোড়ানোর ব্যবস্থা করা হয় সম্প্রতি ৷

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ইএসআই হাসপাতালের এক জায়গাতেই এভাবে সারি সারি মৃতদেহ পোড়ানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ তেলেঙ্গনার ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন ডাঃ কে রমেশ রেড্ডি জানান, মৃতদেহ নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না ৷ পাশাপাশি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্মীসংখ্যাও একেবারে নেই বললেই চলে ৷ তাই হাসপাতালের দাহ করার জায়গাতেই একসঙ্গে পোড়ানোর ব্যবস্থা করা হয় মৃতদেহগুলিকে ৷ যদিও প্রত্যেকের মৃত্যু একই দিনে হয়নি বলেই জানিয়েছেন তিনি ৷

তবে এই দৃশ্য ভাইরাল হওয়ার পরেই নিজেদের কাজে লেগে পড়েছেন বিরোধীরা। কংগ্রেস বিধায়ক সিথাক্কা নিজের টুইটে প্রশ্ন করেন ‘‘ সরকারের দেওয়ার রিপোর্ট অনুযায়ী করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের ৷ কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে ইএসআই হাসপাতালের ওই জায়গায় ৩০-এর বেশি মৃতদেহ পোড়ানো হচ্ছে ৷ এর থেকেই বোঝা যায়, সরকার করোনা নিয়ে প্রথম থেকেই ভুল তথ্য জানাচ্ছে ৷’’

RELATED Articles

Leave a Comment