শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে আর্থিক সাহায্য ভারতের। ৪০০ মিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় সুবিধা দেওয়া হল।

চীন আধিপত‍্য থেকে মুক্তি দিতে হবে শ্রীলঙ্কাকে। বিভিন্ন কারণে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার করেছে চীন। করোনা ভাইরাসের কারণে তৈরি হওয়া অর্থনৈতিক সংকট থেকে বেরোতে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। আর সেই লক্ষ্যে মিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় সুবিধা দেওয়া হয়েছে কলম্বোকে।

ভারতের রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব‍্যাঙ্ক অফ শ্রীলঙ্কার এই মুদ্রা চুক্তি ভবিষ্যতে ভারত থেকে লোন নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধার পথ প্রশস্ত করল। এই সিদ্ধান্তের ফলে আগামীদিনে লোনে সুদের হার ওঠানামার ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এই সপ্তাহের শুরুর দিকে, দুই দেশের সরকারের তরফে শ্রীলঙ্কার ৮৪০ মিলিয়ন ডলার ধার ভারতকে মিটিয়ে দেওয়ার জন্য আলোচনা হয়েছে। জানা গিয়েছে, ভারতকে ধার মেটানোর দিনক্ষণ পিছিয়ে দেওয়ার বিষয়ে পরবর্তী আলোচনা জন্য অনুরোধ জানিয়েছে রাজপক্ষ সরকার।

শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের তরফে জানানো হয়েছে, এইরকম প্রচেষ্টা আগামীদিনেও চলতে থাকবে। নয়াদিল্লির তরফে কলম্বোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।

ভারত মহাসাগরে শি জিনপিংয়ের দেশের গতিবিধিতে আজ বহুদিন যাবতই উদ্বিগ্ন ভারত। মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন বন্দরে চীনের উপস্থিতি শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই নয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড, ফরাসি ও ব্রিটিশ নৌবাহিনীর কাছেও তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তা সামাল দিতে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে চিন বিরোধী চতুর্মুখী গোষ্ঠী গড়ে তুলতে উদ্যোগী হয়েছে ভারত। ২০০৪ সালে ২৬ ডিসেম্বর ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল ভারত মহাসাগারে। সেই সুনামিকেই কোয়াড বা চতুর্ভুজিও উদ্যোগের উৎস হিসাবে গণ্য করা হয়ে থাকে।

আরও অন্যান্য খবর