ফুচকা থেকেই হচ্ছে মারণরোগ টাইফয়েড! জানাচ্ছেন বিশেষজ্ঞরা, তবে কী বন্ধের পথে এই লোভনীয় খাবার?

ফুচকার জল থেকেই ছড়াচ্ছে মারণরোগ টাইফয়েড। যা শুনে অশ্রুজল ফুচকাপ্রেমীদের। বলা হচ্ছে, টাইফয়েড ‘ফুচকা রোগে’ পরিণত হচ্ছে। এমনই জানাচ্ছে তেলঙ্গানা জনস্বাস্থ্য দফতর।

তেলঙ্গানায় আগের বছরের তুলনায় এ বছর অনেকটাই বেড়েছে টাইফয়েড আক্রান্তের সংখ্যা। গত মে মাসে আক্রানখ্যা ২,৫০০ হাজার ছাড়িয়ে যায় এবং জুন মাসে তা প্রায় ৩ হাজার ছুঁইছুঁই হয়।সামনে বর্ষাকাল আসছে। যার জন্য তেলঙ্গানা সরকারের তরফে জনগণকে সতর্ক করা হচ্ছে।

তেলঙ্গানা জনস্বাস্থ্য দফতরের চিকিৎসক জি শ্রীনিবাস রাও জানিয়েছেন , ‘ফুচকা মারাত্মকভাবে স্বাস্থ্যের অবনতি ঘটায়।’ এছাড়াও ফুচকা বিক্রেতাদের শুধুমাত্র জল ব্যবহার করতে বলছেন।

টাইফয়েডের পাশাপাশি ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে দক্ষিণের এই রাজ্যে। এই মাসের প্রথম ১০ দিনে ২২২ জনের রক্তের নমুনায় মিলেছে ডেঙ্গির জীবাণু। তেলেঙ্গানা সরকারের তরফে প্রতি সপ্তাহের শুক্রবার করা হচ্ছে আক্রান্তের পরিসংখ্যান।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles