পান্তাভাতকে ‘অখাদ্য’ তকমা! জানতেই পেরেই বেজায় চটল বাঙালি, তুমুল তুলোধোনা Taste Atlas-এর রিপোর্টকে

Panta Bhaat is Rated as Worst Tasted Food: চাঁদিফাটা গরমের সময় পান্তাভাতে নুন দিয়ে তাতে লেবু-লঙ্কা কচলে আলু ভর্তা-পেঁয়াজ সহযোগে তা মুখে তোলা যে কী ভীষণ রকমের স্বর্গীয় সুখ, তা যারা সেই পান্তাভাত না খেয়েছেন, তারা উপলব্ধিই করতে পারবেন না। ঠাণ্ডা পান্তাভাত খাওয়ার পর গরমের দুপুরে সুখনিদ্রা থেকে বাঙালিকে বঞ্চিত করা ঘোর অপরাধই হবে মনে হয়! আর সেই পান্তাভাতকেই কী না ‘অখাদ্য’ তকমা দিল Taste Atlas (Panta Bhaat is Rated as Worst Tasted Food)? তা শুনে চুপ থাকবে কেন বাঙালি। Taste Atlas-কে পুরো ধুয়ে দিলেন নেটিজেনরা।

প্রসঙ্গত, পৃথিবীর নানান প্রান্তের খাবারের অনলাইন গাইড হল এই Taste Atlas। উইকিপিডিয়া বলছে, “Tast eAtlas হল ঐতিহ্যবাহী খাবারের একটি অনলাইন নির্দেশিকা, যা খাঁটি রেসিপি, খাদ্য সমালোচন- পর্যালোচনা করে। নানা এলাকার আতিহ্যবাহী খাবার, রেস্তোরাঁকে তুলে ধরে। এটি একটি ইন্টারেক্টিভ গ্লোবাল ফুড ম্যাপ। ১০ হাজারেরও বেশি খাবারের খোঁজ রয়েছে এখানে, আছে ৯ হাজারের উপর রেস্তোরাঁ”।

এই Taste Atlas-এর কাছে ভারতীয় খাবার বরাবর বেশ ভালো কদর পেয়েছে। সম্প্রতি সেরা ও অখাদ্য খাবারের তালিকা প্রকাশ করেছে এই খাবারের অনলাইন গাইড। আর তাতেই নাম রয়েছে বাঙালির প্রিয় ‘পান্তাভাতের’ (Panta Bhaat is Rated as Worst Tasted Food)। আর সেই তালিকা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। Taste Atlas-এর এই রিপোর্ট মানতে নারাজ অনেকেই। এই নিয়ে Taste Atlas-কে কম রোষের মুখে পড়তে হয়নি।  

তবে শুধুমাত্র পান্তাভাতই নয় (Panta Bhaat is Rated as Worst Tasted Food), Taste Atlas-এর ‘অখাদ্য’ খাবারের তালিকায় জায়গা পেয়েছে একাধিক ভারতীয় পদ। সেই তালিকায় রয়েছে জলজিরা, দক্ষিণ ভারতের ঠেঙ্গাই সাদম, উত্তর ভারতের গজক, উত্তরপ্রদেশ-রাজস্থানের ঠান্ডাই, পঞ্জাবের আলু-বেগুন, হায়দরাবাদের মিরচি কা সালান, কেরলের আচাপ্পম, তামিলনাড়ুর উপমা ও মালপোয়া।

Panta Bhaat is Rated as Worst Tasted Food, Panta Bhaat, worst tasted food, Taste Atlas, Begalis, anger, trolled, social media

আর এই তালিকা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। জলজিরা, ঠাণ্ডাই, বা পান্তাভাতকে কীভাবে অখাদ্য আখ্যা দেওয়া যায়,তা নিয়ে উঠেছে প্রশ্ন। মধ্যবিত্তের ভরসা এই পান্তাভাতকে অখাদ্য বলা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে (Panta Bhaat is Rated as Worst Tasted Food)। কারণ পান্তাভাতের উপকারিতা কিন্তু নেহাতই কম নয়।

পান্তাভাতে রয়েছে আয়রন, যা আয়রন ডিফিশিয়েন্সি কিংবা এনিমিয়া বা রক্তশূন্যতা কমায়। মাত্র একশগ্রাম পান্তা ভাতে থাকে প্রায় তিন ট্রিলিয়ন ভালো ব্যাকটেরিয়া থাকে যাদের প্রোবায়োটিকস বলে। যার কাজ হলো শরীরের ইমিউন সিস্টেমকে ভালো রাখা। গরম ভাতে যে পরিমাণ ফ্যাট থাকে পান্তাভাতে তা প্রায় ৬ গুণ কমে যায়। ফলে পান্তাভাত রোগা থাকতে সাহায্য করে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এই খাবার। পান্তা ভাত খেলে কাজের এনার্জি বেড়ে যায় বহুগুণ। আর এই পান্তাভাত বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে (Panta Bhaat is Rated as Worst Tasted Food)। 

https://twitter.com/vikasnavaratna/status/1672780965729513472?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1672780965729513472%7Ctwgr%5Eaf2dde4f9760b1bb1cf29513ff6952b13957d650%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fnews%2Fpanta-bhat-rated-worst-tasted-food-by-taste-atlas-1081251

কোথায় কোথায় পান্তাভাত খাওয়া হয় (Panta Bhaat is Rated as Worst Tasted Food)?

পশ্চিমবঙ্গ তো বটেই, এছাড়াও ওড়িশা (পাখালা), তামিলনাড়ু (কঞ্জি), অসম (পয়তা ভাত), (বাসিয়া ভাত) বিহার এবং ঝাড়খণ্ডেই (বাসিয়া ভাত) পান্তাভাত খাওয়ার চল রয়েছে (Panta Bhaat is Rated as Worst Tasted Food)। কিছুদিন আগে মাস্টারশেফ অফ অস্ট্রেলিয়াতেও পান্তাভাত পরিবেশন করেছিলেন এক প্রতিযোগী। যা চেখে রীতিমতো চোখ কপালে উঠেছিল বিচারকদের। 

RELATED Articles