জোম্যাটো ডেলিভারিবয়কাণ্ড লজ্জাজনক ও অমানবিক, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব পরিণীতি চোপড়া

এবার জোম্যাটো ডেলিভারি বয় কাণ্ড নিয়ে সরব হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আসল সত্যি কী? তা যাচাই করতে টুইটারে আর্জি জানালেন অভিনেত্রী। এও বলেন যে, তিনি বিশ্বাস করেন যে ও ডেলিভারিবয় নির্দোষ। তিনি কীভাবে কোনও সাহায্য করতে পারেন, তাও জিজ্ঞাসা করেন তিনি।

জোম্যাটো ডেলিভারি বয় কাণ্ডে উত্তাল হয়েছে গোটা নেট দুনিয়া। গত ১০ই মার্চ এক মহিলার একটি ভিডিও বেশ ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, হিতেশা চন্দ্রানী নামের ওই মহিলা বলছেন যে খাবার দিতে এসে এক জোম্যাটো ডেলিভারি বয় নাকি ঘুষি মেরে তাঁর নাক ফাটিয়ে দিয়েছেন। তিনি জানান ওই কর্মীর নাম কামরাজ। ওই ভিডিওতে মহিলার নাক থেকে রক্ত পড়তেও দেখা যায়। এরপরই বেঙ্গালুরুর খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটোর ওই ডেলিভারি বয় কামরাজকে নিয়ে শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন- অনন্য তিলোত্তমা! সিটি সেন্টারের সামনে ভায়োলিনে সুরের ঝড় তুলছেন ৭৭ বছরের বৃদ্ধ, দেখুন ভিডিও

এরপরই উঠে আসে নতুন তথ্য। ওই ডেলিভারি বয় কামরাজ জানান যে ওই মহিলাই নাকি তাঁকে জুতো দিয়ে মারেন। তাঁর হাত থেকে নিজেকে বাঁচাতে হাত দিয়ে প্রতিরোধ করেন কামরাজ। ওই মহিলার হাত ছিটকে গিয়ে নিজের নাকে লাগে। আঙুলে পরা আংটির ধাক্কায় তাঁর নাক কেটে যায়। তিনি ঘুষি মারেননি ওই মহিলাকে।

দু’পক্ষের বয়ান শোনার পর তদন্তে নামে জোম্যাটো। কামরাজকে সবেতন ছুটিতে পাঠানো হয়েছে। সংস্থাই এই মামলার খরচ নিয়েছে।

আরও পড়ুন- ৬ মাসের জন্মদিন ইউভানের, মিষ্টি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন মা শুভশ্রী

এই ঘটনা নিয়ে দ্বিধাবিভক্ত হয়েছে নেট দুনিয়া। একাংসজ ওই মহিলাকে সমর্থন করছেন। আবার একাংশি রয়েছেন ওই ডেলিভারি বয়ের সমর্থনে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

https://twitter.com/ParineetiChopra/status/1370800332037492737

একটি টুইট করে তিনি লেখেন, “জোম্যাটো ইন্ডিয়া, দয়া করে সত্যিটা খুঁজে বের করুন আর সবার সামনে সেটা প্রকাশ করুন। যদি ওই ভদ্রলোক নির্দোষ হন (আমি বিশ্বাস করি উনি নির্দোষ), তাহলে ওই মহিলার শাস্তির ব্যবস্থা করা হোক। এই ঘটনাটা লজ্জাজনক ও অমানবিক। আমি যদি কোনওভাবে সাহায্য করতে পারি, আমায় অবশ্যই জানাবেন”।

RELATED Articles