আগামী ১৯শে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। সেই নিয়ে এখন শাসক দলে এবং বিরোধীদের মধ্যে প্রস্তুতি তুঙ্গে। তার মধ্যেই চলছে রাজনৈতিক তরজা। আর এবার তৃণমূলের এক বিদায়ী কাউন্সিলর অভিযোগ করলেন তাতে চোখ কপালে উঠেছে সকলের।
কলকাতা পুরসভার ৮নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন পার্থ মিত্র।এবার তিনি আশা করেছিলেন যে, তৃণমূল তাকে টিকিট দেবে পুরভোটে লড়ার জন্য। কিন্তু সম্প্রতি প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা যায়, সেখানে তৃণমূলের প্রার্থী করা হয়েছে শশী পাঁজার মেয়ে পূজাকে।আর তাতেই বেজায় ক্ষিপ্ত হয়ে যান পার্থবাবু। তিনি তৎক্ষণাৎ দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দেন। আর তারপরে কংগ্রেসের হয়ে তার নাম ঘোষণা করা হয় ৮নং ওয়ার্ড থেকে।
এর মাঝেই বিস্ফোরক দাবি করে বসেন পার্থবাবু। তিনি বলেন, ‘ববিদা (ফিরহাদ হাকিম) আমার জন্য লড়াই করেছিলেন। কিন্তু তলায় তলায় অনেক খেলা হয়েছে। তাই টিকিট পাইনি। সেসব সংবাদমাধ্যমের সামনে আসুক আমি চাই না। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি করে ঘুরতাম। আজ খারাপ হয়ে গেলাম? টাকা তুলে দিতে পারিনি বলে টিকিট দেয়নি তৃণমূল।’
তার অভিযোগের পর এই হইচই পড়ে গেছে রাজনৈতিক মহলে। বিরোধীরা বলছেন যে তৃণমূলে এরকমটাই হয়। এই দলে স্বজনপোষণ অত্যন্ত বেশি। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





