শনিবার দিল্লী থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা দিয়েছে স্পাইসজেট বিমান। ভালো যাত্রা চলছিল, তার মাঝেই ঘটল বিপত্তি। বিমান চলার সময় মাঝ আকাশেই এমার্জেন্সি এক্সিট-এর দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী। সহযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়, মহিলা এবং শিশুরাও বিমানটিতে ছিল। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা নিষেধ করলেও শোনেননি তিনি।
এরপর তাঁকে সিটে এনে জোর করে বসিয়ে রাখেন বিমানকর্মীরা। এরপর বিমান ল্যান্ডের পর বিমানবন্দরে অবস্থানরত সিআইএসএফ কর্মীরা এই গুরুগ্রামের বাসিন্দা গৌরব খান্নার বিরুদ্ধে শান্তি লঙ্ঘনের মামলা করেছিলেন। ফুলপুর স্টেশান হাউজ-এর এক আধিকারিক জানান, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। অসংলগ্ন কথাবার্তা বলছেন।
পুলিশ ওই যুবককে জামিনের জন্য মেডিকেল সার্টিফিকেট চেয়েছেন, সেখানে ওই ব্যক্তি আবারও হৈ চৈ ফেলে দেন। প্রচুর মানুষকে হয়রানির শিকার হতে হয়, তারপরে বিপুল পরিমাণ বাহিনী ডেকে আনা হয়েছিল।জামিনে বিলম্বের কারণে তিনি পুলিশকে হুমকি দেন ও কর্মীদের নিয়ে গালিগালাজ শুরু করেন।





