হিজাব পরে আবু ধাবির মসজিদে দীপিকা, নতুন বিতর্কে অভিনেত্রী

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। সম্প্রতি ‘স্পিরিট’ ও ‘কাল্কি’ নিয়ে আলোচনার রেশ না কাটতেই নতুন করে খবরের শিরোনামে তিনি। এবার স্বামী রণবীর সিংয়ের সঙ্গে এক বিজ্ঞাপনেই নেটিজেনদের রোষের মুখে পড়লেন এই তারকা দম্পতি।

সম্প্রতি মরুর দেশ আবু ধাবির পর্যটন প্রচারে তৈরি এক ক্যাম্পেনে অংশ নিয়েছেন দীপিকা ও রণবীর। সেখানেই শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের সামনে হিজাব পরে দেখা যায় দীপিকাকে। অন্যদিকে রণবীরকে দেখা গেছে ঐতিহ্যবাহী শেরওয়ানি পরিহিত অবস্থায়। ভিডিওতে দু’জনকে আবু ধাবির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করতে দেখা যায়।

যদিও বিজ্ঞাপনে তাদের রসায়ন মুগ্ধ করেছে বহু দর্শককে, তবুও বিতর্কও পিছু নেয়নি। দীপিকার হিজাব পরা লুক দেখে সোশ্যাল মিডিয়ায় কেউ প্রশংসা করেছেন তার শ্রদ্ধা ও শালীনতার জন্য, আবার কেউ কঠোর সমালোচনা করেছেন ‘ইসলাম প্রীতি’র অভিযোগ তুলে। অনেকের মতে, নিজের দেশের সংস্কৃতি প্রচারে এতটা আগ্রহ কখনও দেখা যায়নি অভিনেত্রীর মধ্যে।

এর আগেও মেয়ের নাম নিয়ে ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন দীপিকা ও রণবীর। তখন অনেকেই দাবি করেছিলেন, তাদের সন্তানের নাম ‘মুসলিম ঘেঁষা’। এবার হিজাব পরার কারণে আবারও একই অভিযোগ উঠেছে—তিনি নাকি ভারতীয় সংস্কৃতি উপেক্ষা করছেন।

আরও পড়ুনঃ Baruipur: স্যোশাল মিডিয়ার মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে বারুইপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক সহ

তবে এই বিতর্কের মাঝেও দীপিকা বা রণবীর কেউই এখনো কোনও প্রতিক্রিয়া দেননি। ভক্তদের একাংশ মনে করছেন, এটি কেবলমাত্র ধর্ম নয়, বরং ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশের প্রতীক। অন্যদিকে, নেটিজেনদের আরেক অংশ মনে করছেন, তারকা দম্পতি ইচ্ছাকৃতভাবেই বিতর্ককে কাজে লাগিয়ে আলোচনায় থাকতে চাইছেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles