বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফোন প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদেরও

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৭৪, মারা গিয়েছেন ৭৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৭৭ জন। দেশ জুড়ে চলছে লকডাউন। এই অবস্থায় উদ্বেগে সকলেই। রবিবার করোনা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের ফোন করলেন, তাঁদের সঙ্গে করোনা মোকাবিলা করার জন্য সারলেন প্রয়োজনীয় আলোচনা। সোনিয়া গান্ধী, মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়ক, কে চন্দ্রশেখর রাও ও এম কে স্ট্যালিনের সঙ্গে ফোনালাপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যেমন প্রণব মুখোপাধ্যায়, প্রতিভা পাতিল, মনমোহন সিংহ ও এইচ ডি দেবেগৌড়াকেও ফোন করেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে।

২রা এপ্রিলে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন প্রধানমন্ত্রী। এই ফোনালাপ তারই পরবর্তী ধাপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই ফোনালাপে প্রধানমন্ত্রী জানান, এখন মুখ্য লক্ষ্য হচ্ছে দেশে মৃত্যু সংখ্যা যথাসম্ভব কমানো। এছাড়াও এখন প্রতিটি রাজ্যকে testing, tracing, isolation এবং quarantine-এর দিকে লক্ষ করতে হবে। তিনি প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম ও হাসপাতাল পরিষেবার কথাও উল্লেখ করেন এই আলোচনায়।

তিনি জেলা স্তরে Crisis Management Groups খোলার কথা বলেছেন এবং District Surveillance Officers নিয়োগ করার কথাও বলেছেন।

এই লকডাউন কেটে গেলে ভারতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অনেক সময় ও পরিকল্পনা লাগবে। রাজ্যগুলোকে তিনি এই জন্য পরামর্শও পাঠাতে বলেছেন।

RELATED Articles

Leave a Comment