কার্গিল বিজয়ের ২১ বছর পার। বীর শহিদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর!

আজ থেকে ২১ বছর আগে ৬০০ জ‌ওয়ানের প্রাণের বিনিময়ে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৯৯ সালে আজকের দিনেই পাকিস্তানি সেনা ও পাক মদতপুষ্ট কাশ্মীরি জঙ্গিদের বিরুদ্ধে জয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় সেনা। জওয়ানদের আত্ম বলিদান এর ফল হিসেবে পাওয়া এই জয়’কে ভারতবর্ষে প্রতিবছর ‘বিজয় দিবস’ হিসেবে পালন করা হয় প্রতি বছর। আর প্রতিবছরের ন্যায় এই বছরও বিজয় দিবসের প্রাক্কালে কার্গিলের বীর শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘মন কি বাত’ অনুষ্ঠানেও এই বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বিজয় দিবসে উপলক্ষে শহীদ বীর সেনানীদের টুইটারে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

https://twitter.com/narendramodi/status/1287250977335078912?s=20

https://twitter.com/narendramodi/status/1287246658669932546?s=20

এই বছর বিজয় দিবসের ২১ তম বর্ষপূর্তি। এদিন মন কি বাত অনুষ্ঠানের শুরুতেই বিজয় দিবসের প্রসঙ্গ তুলে আনেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, কার্গিলের এই লড়াইয়ে জেতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ অনেক প্রতিকূলতাকে হারিয়ে আমরা জিতেছিলাম। তিনি বলেন, “পাকিস্তান আমাদের ভদ্রতার সুযোগ নিয়ে ভারতের জমি অধিকার করতে চেয়েছিল। নিজেদের দেশের অভ্যন্তরীন সমস্যা থেকে সবার মুখ ঘোরাতেই এই কাজ করেছিল তারা। কিন্তু ২১ বছর আগে আজকের দিনে আমাদের সেনারা কার্গিলের লড়াইয়ে জিতেছিলেন। পাকিস্তানের খারাপ অভিসন্ধির জবাব দিয়েছিলেন আমাদের সেনারা।”

https://twitter.com/AmitShah/status/1287203219622383616?s=20

https://twitter.com/rajnathsingh/status/1287238980866412544?s=20

এক‌ই সঙ্গে কার্গিলের বীর শহিদদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এই বীর যোদ্ধাদের গল্প পড়তে। তাহলে এই কঠিন সময়ে মনে সাহস বাড়বে বলেই জানান তিনি। সেইসঙ্গে দেশের জন্য যাঁরা প্রাণ বলিদান দেন, তাঁদের দিকে সবসময় সরকারের নজর থাকবে বলেই জানিয়েছেন তিনি।

RELATED Articles

Leave a Comment