একাধিক জনজাতির দেশ ভারতবর্ষে আলাদা আলাদা সম্প্রদায়ে চলতি মাসে শুরু হয়েছে বিভিন্ন রকমের উৎসব। বাংলা থেকে পাঞ্জাব । গুজরাত থেকে মহারাষ্ট্র । চলতি মাসেই বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গিয়েছে একাধিক পার্বণ । আর এই আসন্ন উৎসবের মরশুমে তাদের প্রত্যেকের উদ্দেশে বিশেষ শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী ।
Over the next few days, people across India are going to be marking various festivals. These festivals showcase India’s diversity and the spirit of ‘Ek Bharat, Shreshtha Bharat.’ May these special occasions spread happiness, prosperity and brotherhood across the nation.
— Narendra Modi (@narendramodi) April 13, 2021
আজ থেকেই যেমন শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় লেখেন , “ আসন্ন কয়েকদিন ধরে সারা দেশের মানুষ নানান পরবে যােগ দেবেন । এই উৎসবগুলি আসলে ভারতবর্ষের বৈচিত্র্য এবং ‘ এক ভারত , শ্রেষ্ঠ ভারত এর উন্মাদনার প্রতীক । আমি আশা করব , এই পবিত্র সময় দেশজুড়ে আনন্দ , সমৃদ্ধি এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেবে ।





