বিশ্বের বৃহত্তম টানেলের উদ্বোধনে প্রধানমন্ত্রী, আত্মনির্ভর ভারতের একটি দৃষ্টান্ত এই টানেল! বক্তব্য তাঁর!

উত্তরপ্রদেশকে (Uttar Pradesh) কেন্দ্র করে চলা চরম অবস্থায় মধ্যেই আজ হিমাচল প্রদেশের রোহটাঙে অটল টানেলের উদ্বোধন সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গতকাল অর্থাৎ শুক্রবারই ট্যুইট করে জানিয়েছিলেন, অটলজীর (Atal Bihari Vajpayee) উচ্চমানের পরিকাঠামোর স্বপ্ন পূরণ হতে চলেছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামাঙ্কিত এই টানেল ১০ হাজার ফুট উচ্চতায় এটি একটি আইকনিক পরিকাঠামো প্রকল্প। এই প্রকল্পকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার কথাও লেখেন টুইটে।

একই সঙ্গে তাঁর করা অন্য একটি টুইটে তিনি লেখেন, অটল টানেল (Atal tunnel) এই অঞ্চলের যোগাযোগ সংক্রান্ত বড়সড় সমস্যার সমাধান করবে। এতে রয়েছে আরও কিছু সুবিধা এবং তা স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন আরও সহজ করবে।

এদিন টানেল উদ্বোধনের জন্য সকাল ১০ টায় হিমাচলপ্রদেশে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ‌ও (Rajnath Singh)। ৯.০২ কিমি লম্বা এই টানেল‌ই বর্তমান বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। সারা বছর ধরে মানালি ও লাহুল স্পিতির মধ্যে যোগাযোগ বজায় রাখা যাবে এই টানেলের মাধ্যমে। মানালি থেকে লে-র দূরত্ব এই টানেলের ফলে কমছে ৪৬ কিমি। সময় বাঁচবে চার থেকে পাঁচ ঘন্টা। হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জে অত্যাধুনিক প্রযুক্তিতে এই টানেল তৈরি করা হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন এর চিফ ইঞ্জিনিয়ার কেপি পুরুষোত্তম বলেছেন, বেশ কয়েক বছর ধরে বিআরও-র কঠোর পরিশ্রমের ফল মিলল। এটা সবার কাছেই একটি গর্বের মুহুর্ত। চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে ১০ বছর লেগেছে। আত্মনির্ভর ভারতের একটি দৃষ্টান্ত এই টানেল।

এদিন টানেল উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, হিমাচল প্রদেশের লাইফ লাইন হয়ে উঠবে অটল টানেল। লাদাখেরও লাইফ লাইন হয়ে উঠবে এই টানেল এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করবে। তিনি আরও বলেছেন, পাহাড়ি পথে যাত্রার সময় ৩-৪ ঘন্টা কমে গেলে তার অর্থ কী, তা অনুধাবন করতে পারবেন হিমাচলের বাসিন্দারা।

এই টানেল তৈরি হওয়ায় হিমাচলের লাহুল স্পিতি এলাকা ও পুরো লাদাখ দেশের বাকি অংশের সঙ্গে ১২ মাসই সংযুক্ত থাকবে। এর আগে তুষারপাতের কারণে এই দুই উপত্যকার যোগাযোগ প্রতি বছর প্রায় ছয় মাস বিচ্ছিন্ন থাকত।

RELATED Articles

Leave a Comment