করোনা মোকাবিলায় SAARC রাষ্ট্রপ্রধানদের একসঙ্গে কাজের আবেদন জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাস হানা দিয়েছে ভারতেও। শুক্রবার এখনও পর্যন্ত ভারতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৮১। বিশ্বের সব মহাদেশেই থাবা বাড়িয়েছে এই ভাইরাস। এখনও পর্যন্ত আন্টার্টিকা মহাদেশে কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা কয়েক লক্ষ ও মৃতের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে।

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাইরাসের মোকাবিলার জন্য SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের কাছে আবেদন জানালেন।

বৃহস্পতিবার তিনি টুইট করে সমস্ত দেশবাসীকে গুজব ছড়াতে বারণ করেন তার সঙ্গে এর মোকাবিলার জন্য বেশ কিছু উপায়ও দেন। এই টুইটেই তিনি লেখেন, ”আমি SAARC-এর গোষ্ঠীযুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের কাছে আর্জি জানাচ্ছি যাতে সবাই মিলে এই ভাইরাসের মোকাবিলা করা যায়। আমাদের দেশের নাগরিকদের সুস্থ রাখার জন্য আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। সবাই মিলে একসঙ্গে বিশ্বের কাছে একটা উদাহরণ তৈরী করতে পারি এবং আমাদের পৃথিবীকে সুস্থ রাখতে পারি। বিশ্বের জনসংখ্যার একটা বড় অংশ বাস করে দক্ষিণ এশিয়ায়, সেখানে নাগরিকদের সুস্বাস্থ্য বজায় রাখা প্রয়োজন।”

তার এই আবেদনকে স্বাগত জানিয়ে টুইট করেছেন নেপাল, ভুটান ও শ্রীলংকার রাষ্ট্রপ্রধানরা।

আরও অন্যান্য খবর