করোনা আতঙ্ক: সুপ্রিম কোর্টে শুনানি হবে শুধুমাত্র জরুরি মামলার

করোনা আতঙ্কে জবুথবু গোটা বিশ্ব। আস্তে আস্তে ঝাঁপ পড়ছে শপিং মল, স্কুল,কলেজ, অফিস। বাতিল হচ্ছে বিদেশী নাগরিকদের ভিসা। ভারতেও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮১ জন। এমতাবস্থায় শুক্রবার সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, আগামী সপ্তাহ থেকে  শুধুমাত্র জরুরি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। আইনজীবী ও মামলাকারীদেরও কোর্টরুমে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ হিসাবে স্বাস্থ্য মন্ত্রক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘পাবলিক গ্যাদারিং’ এর বিরুদ্ধে পরামর্শকেই দর্শানো হয়েছে।

সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল সঞ্জীব এস কালগাঁওকরের জারি করা এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, নির্দিষ্ট সংখ্যক বেঞ্চ দ্বারা কেবলমাত্র জরুরি মামলাগুলির নিষ্পত্তি করা হবে। এছাড়াও জরুরি মামলার আইনজীবী ও একজন মামলাকারী ছাড়া কোর্টরুমে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবেন না।

শুক্রবারের এই নির্দেশ চিফ জাস্টিস বোবড়ে ও বাকি সিনিয়র আইনজীবী, শেয়ারহোল্ডারদের মিটিং এর পর সামনে আসে।

সোমবার ও শুক্রবার সাধারণত সুপ্রিম কোর্ট লোকে লোকারণ্য থাকে। এমনিতেও হোলির ছুটির জন্য জরুরি মামলা (একটিমাত্র ভেকেশন বেঞ্চ দ্বারা চালিত) ছাড়া সুপ্রিম কোর্টে কোনো মামলার শুনানি চলছেও না।

RELATED Articles

Leave a Comment