উত্তরপ্রদেশে গনধর্ষণ কান্ডে যোগীকে কড়া বার্তা মোদীর! কঠিন শাস্তি দিতে নির্দেশ!

উত্তরপ্রদেশের (uttar Pradesh) হাথরসে মনীষা বাল্মিকী (Manisha Balmiki) গণধর্ষণের (gang rape) ও মৃত্যুর (death) ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi adityanath) সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। এই নিন্দনীয় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন যোগী সরকারকে। আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই ট্যুইট (tweet) করে এইকথা জানিয়েছেন।

অবশেষে দেশ তোলপাড় করা এই গণধর্ষণকাণ্ডের নির্যাতিতার মৃত্যুর তদন্তে সিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকারের। স্বরাষ্ট্র সচিব ছাড়াও দলে রয়েছেন ডিআইজি এবং এক আইপিএস অফিসার। গোড়া থেকে এই ঘটনার সম্পূর্ণ তদন্ত এবং এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ।

একইসঙ্গে এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে উত্তরপ্রদেশের রাজ্য ও পুলিশ প্রশাসন। নির্যাতিতার পরিবারের দাবি, মৃতদেহ বাড়িতে আনতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশের আপত্তিতে তা সম্ভব হয়নি। অন্যদিকে, হাথরসের মহকুমা শাসকের দাবি, পরিবারের সদস্যরা উপস্থিত না থাকায়, পুলিশই মৃতদেহ সৎকার করে। অর্থাৎ শুধুমাত্র পুলিশের উপস্থিতিতেই দাহ করা হয়েছে নির্যাতিতার দেহ।

এই গণধর্ষণ ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়ে কেন্দ্র ও রাজ্যের শাসক বিজেপি। বিরোধীরা এই ঘটনার তীব্র নিন্দা করে। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi) লিখেছেন, এক ভারত-কন্যাকে ধর্ষণ-খুনের ঘটনা ঘটল। এরপর তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে। শেষে তাঁর পরিবারের কাছ থেকে সৎকারের অধিকারও ছিনিয়ে নেওয়া হল। এটা অপমানজনক, অত্যন্ত অন্যায়।

উত্তরপ্রদেশে গণধর্ষণে মৃত্যুর ঘটনায় যোগী আদিত্যনাথের ইস্তফার দাবি প্রিয়ঙ্কার (Priyanka Gandhi Badhra)। কংগ্রেসের সাধারণ সম্পাদকের ট্যুইট, হাথরসের নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলার সময় তিনি মেয়ের মৃত্যু সংবাদ পান। আমি তাঁকে কাঁদতে শুনেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, শুধুমাত্র সন্তানের জন্য ন্যায়বিচার চান। গতকাল রাতে তাঁর মেয়েকে শেষবার বাড়িতে আনার চেষ্টা এবং সৎকারের অধিকারও কেড়ে নেওয়া হল। যোগী আদিত্যনাথ পদত্যাগ করুন। নির্যাতিতা এবং তাঁর পরিবারকে রক্ষা করার পরিবর্তে আপনার সরকার মৃত্যুর পরেও তাদের মানবাধিকার থেকে বঞ্চিত করেছে। আপনার মুখ্যমন্ত্রীর পদে থাকার কোন নৈতিক অধিকার নেই। মৃত তরুণীর অন্ত্যেষ্টি নিয়ে প্রধানমন্ত্রী ও যোগী সরকারকে নিশানা করেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র‌ও (mahua moitra)।

RELATED Articles

Leave a Comment