ঘোষিত হলো বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়, বেকসুর খালাস পেলেন সমস্ত অভিযুক্ত। যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী থেকে শুরু করে মুরলী মনোহর যোশী সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
আজ সিবিআইয়ের বিশেষ আদালতের এই রায় ঘোষণা করার কথা ছিল সেই মতই বেলা বারোটা পনেরো নাগাদ বিচারপতি এসকে যাদব আদালত কক্ষে প্রবেশ করেন।
কিছুক্ষণ আগেই তিনি রায় ঘোষণা করেন যে, এই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্বপরিকল্পিত নয়। সেই সময় তাৎক্ষণিক জনরোষে এই ঘটনা ঘটেছিল তার ফলে এর দোষ কখনোই এই নেতা নেত্রীদের উপর বর্তায় না।
আজ আদালতে ৩২ জন অভিযুক্তর মধ্যে ২৬ জন এসেছিলেন। বয়স এবং করোনাভাইরাস এর কারণে আসেননি লালকৃষ্ণ আদবাণী, মুরলী মনোহর যোশী। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণের কারণে আসতে পারেননি উমা ভারতী, কল্যাণ সিং ও নৃত্যগোপাল।





