বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেদ্র মোদী করোনা মোকাবিলায় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশব্যাপী জনতা কার্ফু পালনের ডাক দিয়েছিলেন। আজ রবিবার সেই কার্ফু সর্বাত্মক চেহারা নিয়েছে সারা দেশে। সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবদেন জানিয়েছিলেন, করোনার বিরুদ্ধে যাঁরা সামনে থেকে লড়ছেন তাঁদের ধন্যবাদ জানানোর জন্য বিকেল বেলা পাঁচটা থেকে পাঁচ মিনিট পর্যন্ত ‘তালি, থালি, ঘন্টা’ বাজিয়ে ধন্যবাদ জানাতে। এদিন বিকেল পাঁচটা বাজতে না বাজতেই ভারতের পাহাড় থেকে সাগর পর্যন্ত জরুরি পরিষেবার কর্মীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলেন কোটি কোটি ভারতীয়।
তারপরই দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “এটা ধন্যবাদের আওয়াজ। করোনার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে জয়ের সূচনা।”
कोरोना वायरस की लड़ाई का नेतृत्व करने वाले प्रत्येक व्यक्ति को देश ने एक मन होकर धन्यवाद अर्पित किया। देशवासियों का बहुत-बहुत आभार… #JantaCurfew
— Narendra Modi (@narendramodi) March 22, 2020
থালা-কাঁসর-ঘন্টা-শঙ্খ-হাততালির শব্দে যেন সমগ্র ভারত কার্যত এক হয়ে গিয়েছিল ওই পাঁচ মিনিটে। কোথাও আবার এসবের বাইরে বেরিয়ে ফেটেছে আতশবাজি। নাগরিকদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রীও।
আজ সকাল থেকেই দেখা গিয়েছে জনশূন্য ভারতবর্ষ। তারপর সারাদিন একের পর এক সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে। একের পর এক রাজ্য লক ডাউনের পথে। পণ্যবাহী ট্রেন ছাড়া সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।
বাস, মেট্রোর মত গণপরিবহনেও বসেছে নিষেধাজ্ঞা। করোনা ভয়ের মধ্যেও বিকেলের পাঁচ মিনিট ছিল যেন আত্মবিশ্বাসে ভরপুর। মোদী যেন সেটাই ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তিনি যে সফল হয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখেনা।





