বিজেপির হয়ে কাজ করছেন প্রশান্ত কিশোর, তবে কী মমতার সঙ্গে সম্পর্ক তলানিতে? কোনদিকে এগোচ্ছে পিকে-র রাজনৈতিক সমীকরণ

বিগত বেশ কিছুদিন ধরেই বিহারের (Bihar) রাজনীতিতে প্রশান্ত কিশোরকে নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। নীতিশ কুমারের (Nitish Kumar) দল বিজেপির সঙ্গে জোট ভেঙে আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে। এরপর থেকেই প্রশান্ত কিশোরের (Prashant Kishor) বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে নীতিশের দল জেডিইউ (JDU)।

কংগ্রেসের স্নগেস্মস্ত আলোচনা ভেস্তে যাওয়ার পর প্রশান্ত কিশোর ঘোষণা করেছিলেন যে তিনি জন সুরজ যাত্রা করবেন। মানুষ চাইলে তিনি নতুন দলও তৈরি করতে পারেন বলে জানিয়েছিলেন পিকে। তাঁর সেই জন সুরজ যাত্রার দিন যত এগিয়ে আসছে, ততই যেন প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আক্রমণের আঁচ আরও কড়া চলে চলেছে জেডিইউ।

নীতীশের দলের সভাপতি রাজীব রঞ্জন সিং ওরফে লালন বলেন যে প্রশান্ত কিশোরের ওই যাত্রা হল আসলে পদ্মযাত্রা। প্রশান্ত কিশোর আসলে বিজেপির দালাল। বিজেপি যখন বিহারে মাটি পাচ্ছে না, সেই সময় ওঁদের বরাত নিয়ে প্রশান্ত কিশোর নতুন করে ময়দানে নামতে চাইছেন।

লালন এও প্রশ্ন তোলেন যে প্রশান্ত কিশোরের জন সুরজ যাত্রার জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তার উৎস কী? লালন বলেন, “যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা কত দিন সংবাদপত্রে পুরো পাতাজুড়ে বিজ্ঞাপন দিতে পারে? কিন্তু প্রশান্ত কিশোর দিচ্ছেন। ইডি-সিবিআইয়ের উচিত এটা খতিয়ে দেখা”।

জেডিইউ যখন পিকে-কে বিজেপির দালাল বলে দাবী তুলেছে, সেই সময় চুপ করে থাকে নি গেরুয়া শিবিরও। বিহার বিজেপির অন্যতম মুখপাত্র নিখিল আনন্দ বলেন,”প্রশান্ত কিশোর আসলে রাজনৈতিক ফোঁড়ে। নীতীশ কুমারের সঙ্গে কৌশলগত বোঝাপড়া করেই উনি এসব করছেন। ওঁর মতো ধূর্ত খুব কম আছে”।

এই বিষয়ে চুপ করে থাকেন নি খোদ প্রশান্ত কিশোরও। তিনি বলেন, “আমি কী তা বিহারের মানুষ জানেন। তার জন্য নীতীশ কুমারের দলের সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই”।

বলে রাখি, ২০২০ সালে বিহার ভোটের কয়েক মাস আগে প্রশান্ত কিশোরকে বহিষ্কার করেছিল জেডিইউ। সেই সময় নীতিশের দলের সহ সভাপতি ছিলেন প্রশান্ত কিশোর।

উল্লেখ্য, একুশের নির্বাচনে বাংলায় তৃণমূলের তৃতীয়বার ক্ষমতা গড়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের। যেদিন বাংলায় ভোটের ফলাফল ঘোষণা হয়, সেদিন প্রশান্ত কিশোর বলেছিলেন যে তিনি ভোটকুশলীর কাজ আর করবেন না। আইপ্যাক থেকে সরে আসার কথাও বলেছিলেন তিনি। যদিও এরপরও প্রশান্ত কিশোরকে তৃণমূলের অনেক বৈঠকেই দেখা গিয়েছে।

RELATED Articles