“লকডাউন করে কোনো প্রতিকার সম্ভব নয়”, কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করলেন প্রশান্ত কিশোর

করোনার ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব। আর বিশেষজ্ঞরা বিধান দিয়েছেন একমাত্র লকডাউনের মাধ্যমেই এই মারণ ভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব। সেই নির্দেশকে মেনেই কেন্দ্রীয় সরকার লকডাউনের সিদ্ধান্ত নেন। এবার কেন্দ্রীয় সরকারের জারি করা লকডাউনের সিদ্ধান্তে কেন্দ্রকেই দুষলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি টুইট করে বলেন ভারতকে একত্র হয়েই এই রোগের মোকাবিলা করতে হবে। তাঁর মতে, শুধুমাত্র লকডাউন করে কোনও প্রতিকার করা সম্ভব নয়।

তিনি আরো বলেছেন, “আমরা প্রত্যেকেই আশায় আছি। কিন্তু তার মধ্যেও চরম বাস্তব হল আমাদের মধ্যে সংঘবদ্ধতার অভাব রয়েছে। লকডাউনের কৌশল প্রয়োগ করে সংক্রমণ দূর করা যাবে না। আমাদের দেশে প্রতি এক লক্ষে ১০ জনেরও কম মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে। আমাদের দেশে চিকিৎসার পরিকাঠামোর অভাবও ধরা পড়ছে বর্তমান পরিস্থিতিতে।” #IndiaDeserveBetter ক্যাপশন দিয়ে টুইটারে এই পোস্ট করেছেন প্রশান্ত কিশোর। এই প্রথম নয় শুক্রবারও লকডাউন নিয়ে সমালোচনা করেন প্রশান্ত কিশোর। তিনি জানিয়েছিলেন, “মানুষকে প্রস্তুতির সুযোগ না দিয়েই কেন্দ্রীয় সরকার তার সিদ্ধান্ত মানুষের ওপর আরোপ করেছেন।”

https://twitter.com/PrashantKishor/status/1243768406957940738

তবে লকডাউনের প্রথম দিনে সবার মতো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে প্রশান্ত কিশোর স্বাগত জানিয়েছিলেন। কিন্তু পরে সেই সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। এদিন টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে প্রশান্ত কিশোর লিখেছেন, “পরিস্থিতি মোকাবিলায় ২১দিনের লকডাউনের সিদ্ধান্ত খুব প্রভাব ফেলবে গরিবের রুটি-রুজিতে।”

এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা করেছেন প্রশান্ত কিশোর। ভিনরাজ্যে থাকা শ্রমিকরা তাদের বাড়িতে ফিরতে পারছেন না, সেই নিয়ে ক্ষোভপ্রকাশ করেন ভোট কৌশলী। শনিবার দেশে আক্রান্তের সংখ্যা ৯০০ ছড়ালো। মৃত্যু হয়েছে ২০ জনের। এখনো অবধি সুস্থ হয়েছেন ৭৯ জন।

https://twitter.com/PrashantKishor/status/1243113932635561985

RELATED Articles

Leave a Comment