PM CARES তহবিলে দান করার জন্য দেশবাসীকে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এবার দেশের মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধকারী আপৎকালীন তহবিলে দান করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকালে এই সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন প্রধানমন্ত্রী। PM CARES নামে যে তহবিল প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে মোদী তৈরি করেছেন, সেখানেই জনগণকে নিজের সাধ্যমত দান করতে সাহায্য করেছেন। যে যেমন পারবেন তেমনই দান করতে বলেছেন তিনি, সে ১০ টাকা হলেও যেন দান করে মানুষ। শুধুমাত্র করোনা প্রতিরোধ নয়, আরও অন্যান্য প্রয়োজনীয় কারণেও এই তহবিলের টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। অ্যাকাউন্ট নম্বর থেকে আইএফএসসি কোড; টাকা প্রদানের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য এই পোস্টে তিনি দিয়ে দিয়েছেন।

অন্যদিকে, করোনা ভাইরাসের এই অতিমারি রূপের সময়, শনিবার নরেন্দ্র মোদী একটি অত্যন্ত সময়োপযোগী কথা শেয়ার করলেন টুইটারে। রেডিওর উপযোগিতা নিয়ে টুইট করেন তিনি। এইসময় লোকের উৎকন্ঠা কমাতে হবে ও লোককে সচেতন করার প্রয়াস নিতে হবে। সেখানে রেডিও দেশের সবপ্রান্তে পৌঁছাতে পারে। প্রত্যন্ত গ্রামে যেখানে বিদ্যুৎ নেই সেখানে রেডিও আছে, গোষ্ঠীবদ্ধ হয়ে লোকে রেডিও শোনে। তাই রেডিওর মাধ্যমে মানুষকে করোনা নিয়ে সচেতন করা যাবে।

প্রসঙ্গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বাছাই করা কিছু রেডিও জকির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন, সেখানে তাদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এই মর্মে যে, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে তাঁরা অত্যন্ত ভালো কাজ করছেন। অন্যদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৩। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। মারা গিয়েছেন ২০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৪ জন।

RELATED Articles

Leave a Comment