সরকারি নিয়ম উপেক্ষা করেই মসজিদে জমায়েত, বাধা দেওয়ায় পুলিশকেই আক্রমণ

করোনার প্রভাব কমাতে দেশব্যাপী লকডাউনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। এই লকডাউনেই সরকারি নির্দেশিকা উপেক্ষা করা কথা কয়েকজন জমায়েত? ঘটনাটি জানতে পেরে বাধা দেন পুলিশ। এর পরই শুরু হয় পুলিশের ওপর অতর্কিত আক্রমণ এই ঘটনায় দুই পুলিশকর্মী আহতও হন।

পুলিশ সুপার অমরেন্দ্র প্রসাদ সিং জানান, মসজিদে জুমার নামাজের জন্য জড়ো হয়েছিলেন ২৫-৩০ জন। তারপরই এই ঘটনা ঘটে। তিনি আরও জানান, এই ঘটনায় স্থানীয় গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা রাজভীর সিং এবং অন্য এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহতরা আপাতত চিকিৎসারত।

বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। এ ঘটনায় ২৫ জনের পরিচয় মিলেছে এবং অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কাজে বাধা দিলে বা হামলা চালালে হামলাকারীর বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনের ভিত্তিতে মামলা করা হবে, এমনটাই ঘোষণা করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার।

RELATED Articles

Leave a Comment