সাতসকালেই দুঃসংবাদ! এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

পাঁচ রাজ্যে ভোটের পর যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে পারে, তা অনুমানই করা হচ্ছিল। আর সেটাই সত্যি হল। নতুন মাসের শুরুতেই দুঃসংবাদ এল হেঁশেলের জন্য। অনেকটা বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের দাম। দীপাবলির আগে দাম কমলেও এখন আবার চড়চড়িয়ে বাড়ল গ্যাসের দাম।

সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুতে কমেছিল গ্যাসের দাম। আবার ১৬ নভেম্বর ৫৭.৫০ টাকা বেড়ে যায় সিলিন্ডারের দাম। আর এবার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২২.৫০ টাকা। তবে এই দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে।

গতকাল, বৃহস্পতিবার রাতে রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে ওই নতুন দামবৃদ্ধির কথা জানানো হয়েছে। দাম বাড়ার পর কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল ১৮৮৫.৫০ টাকা।

অন্যদিকে, নয়া দাম বৃদ্ধির আগে মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি) দাম ছিল ছিল ১৭২৮টাকা। দিল্লিতে সেই দাম ছিল ১৭৭৫.৫০ টাকা। চেন্নাইয়ে দাম ছিল ১৯৪২ টাকা। মুম্বইয়ে নয়া দাম হচ্ছে ১৭৫০ টাকা ৫০ পয়সা। দিল্লিতে নয়া দাম হচ্ছে ১৭৭৮ টাকা। চেন্নাইয়ে নয়া দাম হচ্ছে ১৯৬৪ টাকা ৫০ পয়সা।

হোটেল-রেস্তারাঁ ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ‌্যাস সিলিন্ডার ব‌্যবহার হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে ফের বাণিজ্যিক গ‌্যাসের দাম বাড়ায় রান্না করা খাবারের দামও এবার বাড়বে। এই দামবৃদ্ধির ফলে পরোক্ষে চাপ বাড়বে সাধারণ মানুষের উপর।

তবে ১৪.২ কেজির গ্যাসের দামের কোনও পরিবর্তন হয়নি। সেই সিলিন্ডারের দাম ৯২৯ টাকাই রয়েছে। সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুতে দু’বার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। এবার ফের বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আজ, ১ ডিসেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

RELATED Articles