আগুন মধ্যবিত্তের হেঁশেল! এক ধাক্কায় ফের ৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের, মাথায় হাত আমজনতার

ফের সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ল। এক ধাক্কায় ফের ৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের। গার্হস্থ্য সিলিন্ডারের দাম বাড়ায় আমজনতার নাভিশ্বাস ওঠার জোগাড়। হেঁশেলের খরচ যে ফের বাড়তে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

আজ, বুধবার Oil Marketing Companies-এর তরফে গ্যাস সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। এরফলে কলকাতা-সহ দেশের অন্য শহরেও দাম বেড়েছে জ্বালানির।

গত একবছরে প্রায় ২৪০ টাকা দাম বেড়েছে গার্হস্থ্য রান্নার গ্যাসের। এদিনের এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৭৯ টাকা। আগে এই দাম ছিল ১০২৯ টাকা। অন্যদিকে মুম্বইয়ে দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৫২.৫০ টাকা যা আগে ছিল ১০০২.৫০ টাকা। অন্যদিকে, দিল্লিতে রান্নার সিলিন্ডারে নতুন দাম বেড়ে হয়েছে ১০৫৩ টাকা আর চেন্নাইতে নতুন দাম হয়েছে ১০৬৮.৫০ টাকা।

শুধুমাত্র ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারই নয়। দাম বেড়েছে ৫ কেজির গ্যাস সিলিন্ডারেরও। ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে ১৮ টাকা। এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের পকেটে কোপ পড়তে চলেছে। এলপিজি-তে কেন্দ্র এমনিতেই ভর্তুকি তুলে দিয়েছে। আর এরপর এভাবে দিনের পর দিন গ্যাসের দাম বাড়তে থাকলে, তা এবার সাধারণের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে।

তবে হোটেল ও রেস্তোরাঁর মালিকদের কিছুটা স্বস্তি ফিরেছে। কারণ এই মাসের প্রথমেই  দাম কমে বাণিজ্যিক সিলিন্ডারের। সিলিন্ডার প্রতি ৮.৫০ টাকা করে দাম কমে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। সেই সময় গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে কিছু শোনা না যাওয়ায় অনেকেই ভেবেছিলেন হয়ত সিলিন্ডারের দামে কোনও হেরফের হবে না। তবে কিছুদিন যেতে না যেতেই বড় ধাক্কা। একেবারে ৫০ টাকা বেড়ে  গেল গ্যাসের দাম

RELATED Articles