দীপাবলি মিটতেই বড় স্বস্তি মধ্যবিত্তদের! এক ধাক্কায় অনেকটা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম

বড় স্বস্তির খবর মিলল দীপাবলি মিটতেই। আজ সকালেই তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল-ডিজেলের দ্ম কমানোর কথা ঘোষণা করেছে। এরই মধ্যে শোনা গেল যে দাম কমছে রান্নার গ্যাস সিলিন্ডারেরও। সিলিন্ডার প্রতি ১১৫.৫০ টাকা করে কমে গেল। এর জেরে এখন বেশ খুশি মানুষজন।

তবে দাম কমেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ১১৫ টাকা ৫০ পয়সা দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। এই দাম কমার ফলে নয়া দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্য়াস সিলিন্ডারের দাম হয়েছে ১,৭৪৪ টাকা। যেখানে আগে ছিল ১,৮৫৯ টাকা। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৯৫৯ টাকা। এর পরিবর্তে এখন ক্রেতাদের দিতে হবে ১৮৪৬ টাকা।

অন্যদিকে, মুম্বইতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১,৬৯৬ টাকা। যেখানে আগে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হত ১৮১১.৫০ টাকা। চেন্নাইতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আজ থেকে হয়েছে ১৮৯৩ টাকা। আগে সেই শহরে এই গ্য়াস সিলিন্ডারের দাম ছিল ২,০০৯.৫০ টাকা।

গত ১লা অক্টোবর বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল। এবার এই মাসে ফের এই সিলিন্ডারের দাম কমল। তবে এর জেরে মধ্যবিত্তদের মুখে তেমন হাসি ফোটার কথা নয়। কারণ গৃহস্থালির সিলিন্ডারের দাম একই রয়েছে। গত জুলাই মাসে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছিল ৫০ টাকা। বর্তমানে কলকাতায় গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম ১,০৭৯ টাকা।

RELATED Articles