পুজোর মুখে বড় সুখবর শোনালেন মোদী! আরও অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, এবার মাত্র ৬০৩ টাকাতেই মিলবে সিলিন্ডার

নতুন মাস পড়তেই এল বড় সুখবর। এ যেন পুজোর মুখে শারদীয়ার উপহার। অনেকটা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এর জেরে চওড়া হাসি ফুটল আমজনতার মুখে। এবার থেকে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে মাত্র ৬০৩ টাকা।

আজ, বুধবার মন্ত্রিসভার বৈঠক এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এই বৈঠক স্থির করা হয়েছে, উজ্জ্বলা গ্যাসের ভর্তুকি বাড়াবে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা এবার থেকে রান্নার গ্যাসে ভর্তুকির জন্য ২০০ টাকার বদলে পাবেন ৩০০ টাকা।

এর আগে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৭০৩ টাকা। বর্তমানে ভর্তুকি বেড়েছে আরও ১০০ টাকা। ফলে উজ্জ্বলা প্রকল্পের অধীনে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম হতে চলেছে ৬০৩ টাকা। উজ্জ্বলা সুবিধাভোগীদের বর্তমানে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের ৯০৩ টাকার বাজার মূল্যের বদলে ৭০৩ টাকা দিতে হয়। আর এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের পরে, তারা এখন ৬০৩ টাকা পাবেন উজ্জ্বলা গ্যাস। 

বলে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালের মে মাসে পিএমইউওয়াই গ্যাস সিলিন্ডার ভর্তুকি প্রকল্পটি চালু করেছিলেন দারিদ্র্য সীমার নিচে (বিপিএল) থাকা পরিবারদের জন্য। গত মাসেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার তেল বিপণন সংস্থাগুলিকে ৭৫ লক্ষ এলপিজি সংযোগ দেওয়ার জন্য ১৬৫০ কোটি টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে। এর জেরে বর্তমানে এই প্রকল্পের অধীনে মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০.৩৫ কোটিতে।

অন্যদিকে আবার এই মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ২০০ টাকারও বেশি। এর জেরে হোটেল ও রেস্তোরাঁর মালিকরা বেশ সমস্যায় পড়েছেন। তবে এবার ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ফলে দারিদ্র্য সীমার নীচে থাকা মানুষগুলোর মুখে ফুটেছে হাসি।

আরও অন্যান্য খবর