ভোট মিটতেই ধাক্কা! একলাফে বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দাম, তবে অনেকটা সস্তা হল গ্যাস সিলিন্ডার

Price of Petrol Diesel increased and price of LPG gas cylinder decreased: মাসের শুরুতেই বড় ধাক্কা খেল আমজনতা। একলাফে বেশ খানিকটা বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দাম। আজ, সোমবার ১ জুলাই থেকেই কার্যকর হয়ে গিয়েছে এই নতুন দাম। কিছুদিন আগেই মোবাইল রিচার্জের বর্ধিত দাম নিয়ে বেশ মুষড়ে পড়েছিল সাধারণ মানুষ। আর এরই মধ্যে বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দামও। তবে স্বস্তির খবর দাম কমেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের (Price of Petrol Diesel increased and price of LPG gas cylinder decreased)

লোকসভা নির্বাচনের আগে মার্চের মাঝামাঝি সময়ে পেট্রোল-ডিজেলের দাম প্রায় ২ টাকা করে কমেছিল। কিন্তু এবার ভোট মিটতেই বেড়ে গেল জ্বালানির দাম। আর এই জ্বালানির দাম বাড়তেই আমজনতারও এবার জ্বলবে পকেট। জানা গিয়েছে, লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ১ টাকা ১ পয়সা। আগে এক লিটার পেট্রোলের দাম ছিল ১০৩ টাকা ৯৪ পয়সা। এখন সেই দাম বেড়ে দাঁড়াল ১০৪ টাকা ৯৫ পয়সায় (Price of Petrol Diesel increased and price of LPG gas cylinder decreased)

অন্যদিকে আবার দাম বেড়েছে ডিজেলেরও। আগে এক লিটার ডিজেল কিনতে খরচ পড়ত ৯০ টাকা ৭৬ পয়সা। এবার ১ জুলাই থেকে ডিজেলের দাম বাড়ল ১ টাকা অর্থাৎ এখন এক লিটার ডিজেল কিনতে খরচ হবে ৯১ টাকা ৭৬পয়সা। পেট্রোল পাম্পের মালিক সংগঠনের কথায়, রাজ্যের করের কারণেই দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের (Price of Petrol Diesel increased and price of LPG gas cylinder decreased)

তবে পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও দাম কমেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের যা একটু স্বস্তি দিয়েছে মধ্যবিত্তদের। আজ, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে এই নতুন দাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, গৃহস্থালির গ্যাসের নয়, দাম কমেছে ১৯ কেজি সিলিন্ডার অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Price of Petrol Diesel increased and price of LPG gas cylinder decreased)। ফলে মধ্যবিত্তের হেঁশেলে গ্যাসের দামের জন্য কোনও বদল আসছে না কারণ ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে।

জানা গিয়েছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৩১ টাকা। এতদিন এই গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হত ১৭৮৭ টাকা। এখন দাম কমার ফলে সেই দাম দাঁড়াল ১৭৫৬ টাকায় (Price of Petrol Diesel increased and price of LPG gas cylinder decreased)। এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় হোটেল, রেস্তোরাঁর ব্যবসায়। ফলে এই গ্যাসের দাম কমার জেরে হোটেল, রেস্তোরাঁর মালিকরা খানিক স্বস্তি পেয়েছেন।  

RELATED Articles