CPM Panchayet Members joined TMC: ভোটের আগে অনেক দলবদলের সাক্ষী থেকেছে বাংলা। এই দল থেকে ওই দলে লাফানো, এমন কিছু নতুন বা আশ্চর্যের ঘটনা নয়। কিন্তু এমন ধরণের দলবদল হয়ত দেখা যায়নি এর আগে। তৃণমূলের মঞ্চে সিপিএমের পতাকা। হ্যাঁ, লাল ঝাণ্ডা নিয়েই তৃণমূলের মঞ্চে উঠলেন সিপিএমের নেতারা আর তারপরই ঘুরল ‘খেলা’। সেই পতাকা বদলে গেল ঘাসফুল শিবিরের পতাকায় (CPM Panchayet Members joined TMC)। আর এই দলবদল নিয়ে বেশ হইচই পড়ল রাজনৈতিক মহলে।
এমন নাটকীয় এক দৃশ্যের সাক্ষী থাকল আউশগ্রাম ২ ব্লকের অমরপুর পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রাম। গতকাল, রবিবার এক অভিনব দলবদল হয় এখানে। এদিন বিষ্ণুপুর গ্রামের দুই সিপিএম পঞ্চায়েত সদস্য দলের লাল ঝাণ্ডা নিয়ে মিছিল করে উপস্থিত হন তৃণমূলের একটি সভামঞ্চে। পতাকা কাঁধে মঞ্চে ওঠেন তারা। তারপরই সেই পতাকা নামিয়ে রেখে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলে যোগ দেন তারা (CPM Panchayet Members joined TMC)।
গত পঞ্চায়েত ভোটে এই গ্রাম পঞ্চায়েতের ১৯টি আসনের মধ্যে ১৩টিতে জিতেছিল তৃণমূল। ৫টি আসন পায় সিপিএম ও একটি আসন পেয়েছিল বিজেপি। দুই সিপিএম পঞ্চায়েত সদস্য মাসকুরা খান ও আজহারউদ্দিন এদিন সিপিএম ছেড়ে যোগ দিলেন তৃণমূলে (CPM Panchayet Members joined TMC)। এদিন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্ডার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রাম-২ ব্লক তৃণমূল সভাপতি আবদুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, যুব তৃণমূল নেতা সঞ্জু শেখ-সহ অঞ্চল তৃণমূল নেতারাও।
এই যোগদান প্রসঙ্গে সদ্য দলবদল করা শেখ আজহারউদ্দিন জানান, যেভাবে বিধায়ক অভেদানন্দ থান্দার এলাকায় মানুষের হয়ে কাজ করছেন, সেই থেকে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূলে যোগ দিয়েছেন (CPM Panchayet Members joined TMC)। তাঁর কথায়, “এখানে জোর করার কোনও বিষয় নেই। আমি পাড়ায় পাড়ায় মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলি পূরণ করার জন্যই তৃণমূলে যোগ দিয়েছি”।
তবে স্থানীয় সিপিএম নেতৃত্বের আবার দাবী, ওই দুই সদস্যকে জোর করে দলবদল করানো হয়েছে (CPM Panchayet Members joined TMC)। সিপিএমের অভিযোগ, জয়ী ৫ সদস্যের উপরেই তৃণমূল চাপ বাড়াচ্ছিল দলবদলের জন্য।






