করোনার মধ্যে বারবার করেই প্রতিটা মানুষকে বাড়িতে থাকার অনুরোধ করছেন কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমন আটকাতে এখন দেশ জুড়ে লকডাউন চলছে। দ্বিতীয় দফার লকডাউনের নির্দেশও জারি হয়ে গেছে। আর এই সময় জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে পা রাখতে নিষেধ করছে পুলিশ। পুলিশের এই নিষেধ যেন সবার চক্ষুশূল হযে উঠেছে। তাই সেই ‘অপরাধ’-এ হাত কাটা গেছিলো পাঞ্জাব পুলিশের এক এএসআই-এর! ঘটনাটি ঘটেছিল পাঞ্জাব রাজ্যের পাতিয়ালার এক সবজি বাজারে।
গত রবিবার সকালে পাতিয়ালার ওই সবজি বাজার বন্ধ করার জন্য পুলিশ গিয়েছিল। সেই দলেই ছিলেন হরজিৎও। একটি গাড়িকে আটকাতে গেলে তাঁর উপর তলোয়ার নিয়ে চড়াও হয় হামলাকারীদের একজন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাতিয়ালা সবজি মান্ডি গার্ড রেল দিয়ে আটকে রেখেছিল পুলিশ। ঠিক সেই সময়েই একটি গাড়ি গার্ড রেলকে ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে হরজিতের হাতে কোপ বসায় ওই গাড়ি থেকে নেমে আসা এক দুষ্কৃতী।
Have promoted ASI Harjeet Singh as Sub Inspector for displaying exemplary courage in the Patiala Sabzi Mandi attack. SI Harjeet Singh has shown great devotion to duty and poise in the face of grave provocation which will inspire @PunjabPoliceInd and all Punjabis. I salute him!
— Capt.Amarinder Singh (@capt_amarinder) April 16, 2020
যন্ত্রণায় ছটফট করতে থাকা হরজিৎকে এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পাঞ্জাব পুলিশ ট্যুইট করে জানায়, হরজিতের কেটে দেওয়া হাত জোড়া লাগানো হয়েছে। পাতিয়ালায় আক্রান্ত সেই এএসআই হরজিত্ সিংহকে বৃহস্পতিবার সাব-ইনস্পেক্টর পদে প্রোমোশন দেওয়া হয়েছে। তাঁর সাহসিকতাকে সম্মান জানাতেই এই পদোন্নতি বলে দাবি করেছেন পাঞ্জাব পুলিশ। তাঁর প্রশংসা করে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বৃহস্পতিবার জানান, নিজের কর্তব্যে বহাল থেকে কাজ করে গেছেন হরজিত্। তাঁর দায়িত্বজ্ঞান সকল মানুষকে অনুপ্রাণিত করবে। তাই হরজিতের পদোন্নতি করা হয়েছে।





