‘যারা নিজেদের হিন্দু বলে তারাই হিংসার কথা বলছে…’, বিজেপিকে বিঁধতে সংসদে দাঁড়িয়ে হিন্দুত্ব নিয়ে প্রশ্ন রাহুলের

Rahul Gandhi delivered speech on Hindu at Parliament: গতকাল অর্থাৎ ১ জুলাই বিরোধী দলনেতা হিসেবে প্রথমবার সংসদে বক্তব্য রাখেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আর তাঁর সেই প্রথম বক্তব্যেই উত্তাল হল গোটা সাংসদ। এদিন বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে হিন্দুত্ব নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। শিবের ছবি দেখিয়ে বলেন শিব অহিংসার বার্তা দেন কিন্তু যারা নিজেদের হিন্দু হিন্দু বলছেন তারাই হিংসার কথা বলেন (Rahul Gandhi delivered speech on Hindu at Parliament)। তাঁর এহেন মন্তব্যে শোরগোল পড়ে যায় সাংসদে। এর বিরোধিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন সংসদে বক্তব্য পেশ করার সময় প্রথমেই নিটের প্রশ্নফাঁস নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। এর সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়েও ওঠে প্রশ্ন। কেন্দ্র সরকারকে আক্রমণ করতে থাকেন। সরকারের অন্যায় বা ভুল নিয়ে প্রশ্ন তুললেই প্রতিহিংসার মুখে পড়তে হয়, এমনটাই দাবী করেন তিনি (Rahul Gandhi delivered speech on Hindu at Parliament)। এদিনের এই অধিবেশন রাহুল যেন বেশ স্পষ্ট বোঝাতে চাইলেন বিরোধীপক্ষের সেনাপতি তিনিই।

এরপরই শিবের ছবি দেখিয়ে হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। বলেন,  বাঁ কাঁধে ত্রিশূল রেখে অহিংসার কথাই বোঝানো হয়েছে। শিবের ছবি অহিংসার প্রতীক। রাহুলের কথায়, বিজেপির বিরুদ্ধে লড়াই করার সময়ও তারা অহিংসার পথেই হেঁটেছেন (Rahul Gandhi delivered speech on Hindu at Parliament)। তাঁর দাবী, “যারা নিজেদের হিন্দু বলে দাবী করেন, তাঁরা ২৪ ঘণ্টা হিংসা আর ঘৃণার কথা বলেন। মানুষকে ভয় দেখান”।

রাহুলের এহেন মন্তব্যের পরই সরব হন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “গম্ভীর বিষয়। পুরো হিন্দু সমাজকে হিংসাত্মক বলা উচিত নয়”। তা শুনে রাহুলের বক্তব্য, “বিজেপি আর আরএসএস মানেই দেশের পুরো হিন্দু সমাজ নয়” (Rahul Gandhi delivered speech on Hindu at Parliament)

রাহুলের মন্তব্য নিয়ে সরব হন স্বরাষ্ট্রমন্ত্রীও। অমিত শাহ বলেন, “উনি জানেন না। কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে নিজেদের হিন্দু বলেন। তাঁরা সবাই হিংসাত্মক? হিংসার কথা কোনও ধর্মের সঙ্গে জুড়ে দিলেন কীভাবে। ওঁর ক্ষমা চাওয়া উচিত”।

https://twitter.com/JPNadda/status/1807744890513854646?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1807744890513854646%7Ctwgr%5Eb8af5bd5db745e60a7400cddf7c33608175793bf%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fbjp-president-jp-nadda-slams-rahul-gandhi-for-his-speech-in-lok-sabha-1088121.html

তবে এদিন এখানেই থেমে থাকেন নি রাহুল। তাঁর অভিযোগ, বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে ধর্মের নাম করে। অয্যোধ্যা নিয়েও এদিন বিজেপিকে কটাক্ষ করেন তিনি। অভিযোগ, রাম জন্মভূমিতে গরীব মানুষকে উচ্ছেদ করে বিমানবন্দর হয়েছে (Rahul Gandhi delivered speech on Hindu at Parliament)। আর এর বিনিময়ে সাধারণ মানুষকে ন্যায্য প্রাপ্যটুকুও দেওয়া হয়নি বলে দাবী কংগ্রেস নেতার। 

RELATED Articles