“পড়ুয়ারা চাইল পরীক্ষা পে চর্চা, মোদীজি খেলনা পে চর্চা করলেন”, মন কি বাতে অনুষ্ঠান নিয়ে তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর

নিট, জয়েন্ট এন্ট্রান্স ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে বর্তমানে গোটা দেশ উত্তাল! করোনা আবহে এত সংখ্যক পরীক্ষার্থীকে নিয়ে পরীক্ষা দেওয়ানো যে রীতিমতো ঝুঁকির ব্যাপার সে প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারকে রোজ কাঠগড়ায় তুলছে দেশের বিরোধী শিবির। অন্যদিকে রবিবার ‘মন কি বাতে’ (Mann Ki Baat) এই প্রসঙ্গে কোনো কথা না বলে খেলনা উৎপাদন নিয়ে বক্তব্য রেখে রাহুল গান্ধী(Rahul Gandhi)র তোপের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী( PM Narendra Modi)।

রাহুলের বক্তব্য, আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকে পরীক্ষা নিয়ে বক্তব্য শুনতে চেয়েছিলেন দেশের পড়ুয়ারা, তার বদলে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে খেলনা উৎপাদন নিয়ে বক্তব্য রেখেছেন যা অত্যন্ত অযৌক্তিক! এই অনুষ্ঠান শেষ হতে না হতেই প্রাক্তন কংগ্রেস সভাপতি একটি টুইট করেন। সেখানে লেখেন, “পড়ুয়ারা আজ ‘পরীক্ষা পে চর্চা’ (Pariksha Pe Charcha) চাইছিলেন। তার বদলে হল খেলনা নিয়ে চর্চা। মনের কথা নয়, পড়ুয়াদের কথা চাই।”

https://twitter.com/RahulGandhi/status/1299960184391921665?s=20

প্রতিবছর বোর্ড পরীক্ষার আগে পরীক্ষার্থীদের মনোবল চাঙ্গা করতে নরেন্দ্র মোদী ‘পরীক্ষা পে চর্চা’ নামে আলাদা একটি অনুষ্ঠান করেন। রাহুল সেই অনুষ্ঠান নিয়েই এবার কটাক্ষ বাণে বিদ্ধ করেছেন প্রধানমন্ত্রীকে।

প্রসঙ্গত আজকের মন কি বাতে অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিবছর ভারতে ৭ লাখ কোটি টাকার ব্যবসা হয় খেলনার বাজারে (Toy Market)। অথচ ভারতের নিজস্ব যোগদান সেখানে খুবই কম। ভারতের যুব সমাজের কাছে যা অত্যন্ত হতাশাজনক। তাই এবার কেন্দ্রীয় সরকার দেশি খেলা তৈরিতে উৎসাহ প্রদান করতে চলেছে। লোকাল ‘খেলনার জন্য ভোকাল’ হওয়ার সময় এসে গিয়েছে। প্রযুক্তির যুগে কম্পিউটার গেমসেরও চাহিদা চরম। কিন্তু সকলেই প্রায় বিদেশি কম্পিউটার গেমস খেলেন। এই তরুণ সমাজের কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ তারা যাতে ভারতীয় ধারণা নিয়ে নতুন ভিডিও গেম বানায়।

RELATED Articles

Leave a Comment