ভারত ও চীন দ্বন্দ্ব নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন? টুইটারে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী

চীন ও ভারতের দ্বন্দ্ব নিয়ে আবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যদিও এইবারই প্রথম না, এর আগেও রাহুল একাধিকবার লাদাখে চীন ও ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন। বুধবার আবার সেই প্রসঙ্গে সরব হলেন রাহুল। এবারও তিনি মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর এই বিষয়ে নীরব থাকা নিয়ে।

বুধবার রাহুল টুইটারে টুইট করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্ত দ্বন্দ্ব নিয়ে একদমই নীরব এবং তিনি প্রায় অদৃশ্য হয়ে গিয়েছেন। টুইটে তিনি লেখেন, “চীনা সেনারা আমাদের দেশে প্রবেশ করেছে এবং লাদাখে আমাদের অঞ্চল দখল করেছে। এই সময় প্রধানমন্ত্রী একদম নিশ্চুপ এবং সংশ্লিষ্ট দৃশ্য থেকে অদৃশ্য হয়ে গিয়েছেন।”

এর আগে রাহুল যখন এ বিষয়ে মুখ খুলেছিলেন তখন তিনি দেশের মানুষকে চীন-ভারত পরিস্থিতি নিয়ে আসল তথ্য জানানোর কথা বলেছিলেন। মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর উদ্দেশ্যে চীন-ভারত সীমান্ত পরিস্থিতির বিষয়ে প্রশ্ন করেন রাহুল গান্ধী। ওইদিন তিনি টুইট করে জানতে চান, চীন কি ইতিমধ্যেই লাদাখে প্রবেশ করে ভারতের অঞ্চল দখল করেছে। যদি তাই হয় তবে সেই বিষয়ে স্পষ্ট জানাক প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

RELATED Articles

Leave a Comment