সুপ্রিম কোর্টেও জয় পেলেন শচীন পাইলট, তবে কি মরুরাজ্য ‘বে-হাত’ হতে চলেছে?

বর্তমান ঘটনা প্রবাহ যা বলছে তাতে মনে হচ্ছে মরু রাজ্য বেহাত হওয়ার পথেই এগোচ্ছে কংগ্রেসের। রাহুল গান্ধী যতই শচীন পাইলটকে দলে ‘সসম্মানে’ ফিরিয়ে আনার কথা বলুন না কেন রাজস্থানের কংগ্রেস নেতৃত্ব যে সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে সম্প্রতি রাজস্থান বিধানসভা স্পিকারের পদক্ষেপ থেকেই বোঝা গিয়েছে।

কিন্তু এবার রাজস্থান বিধানসভা স্পিকার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন। ঘুরিয়ে জিত হল সেই শচীন পাইলটেরই। শচীন পাইলট ও তাঁর অনুগামীদের বহিষ্কারের সিদ্ধান্ত আপাততভাবে রদের রায়কে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে যান রাজস্থানের স্পিকার। আজ সর্বোচ্চ আদালতে ছিল তার প্রথম শুনানি। আর তাতে আদালতের রায় গেল শচীনেরই পক্ষে।

সুপ্রিম কোর্টের বিচারপতি রীতিমত ভর্ৎসনা করলেন রাজস্থান বিধানসভা স্পিকারকে। “মাত্র একদিনেরই তো ব্যাপার। এটুকুও অপেক্ষা করতে পারবেন না কেন?” রাজস্থানের স্পিকারের উদ্দেশ্যে বলল সুপ্রিম কোর্ট। এছাড়াও স্পিকারকে পক্ষপাতদুষ্ট বলেছে সুপ্রিম কোর্ট। তাঁকে প্রশ্ন করা হয়, “স্পিকার তো নিরপেক্ষ হওয়ার কথা। আপনি আদালতে মামলা করেছেন কেন?”

ফলে শুক্রবার হাইকোর্টের শুনানি পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় রইল না রাজস্থান কংগ্রেসের। বুধবার রাজস্থানের স্পিকার সিপি যোশী হঠাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেইদিনই সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করে শচীন পাইলটের টিম।

পিটিশনে দাবি জানানো হয় যে কোন রকম সিদ্ধান্ত গ্রহণের পূর্বে একবার শুনানি যেন করা হয়। শুক্রবার রাজস্থান হাইকোর্ট শচীনের মামলায় নিজেদের শুনানি দিতে পারবে কিনা তার সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। এই মামলার শেষ রায় সুপ্রিম কোর্টই দেবে। তবে, মামলার দাঁড়িপাল্লা আবার হাইকোর্টের দিকে ফিরে যাওয়ায় বেজায় চাপে রাজস্থান কংগ্রেস। ফলে মরুরাজ্য বেহাত হওয়ার সম্ভাবনাই প্রবল হয়ে উঠেছে যত দিন যাচ্ছে।

RELATED Articles

Leave a Comment