কংগ্রেস সরকার দাবি না মানলে রাজস্থানে অগ্নিদগ্ধ পুরোহিতের শেষকৃত্য হবে না, সাফ জানালো মৃতের পরিবার

সামান্য জমি নিয়ে বিবাদ। আর তার জেরেই একটি মন্দিরের পুরোহিতকে জীবন্ত পুড়িয়ে মেরেছে একদল দুষ্কৃতী। এই পাশবিক ঘটনাটি ঘটেছে কংগ্রেস শাসিত রাজস্থান (Rajasthan)-এর রাজধানী জয়পুর থেকে ১৭৭ কিলোমিটার দূরে অবস্থিত কারাউলি জেলায়। মৃতের নাম বাবুলাল বৈষ্ণব (Babulal Vaishnav)।

তবে মৃতের পরিবার জানিয়েছে সরকার দাবি না মানলে অগ্নিদগ্ধ পুরোহিতের শেষকৃত্য করবে না তারা। তাঁদের দাবি গোটা ঘটনার সঙ্গে যুক্তদের উপযুক্ত শাস্তি, সরকারি চাকরি ও ক্ষতিপূরণ। জেলা পুলিশ সূত্রে খবর, বুধবার জমি নিয়ে বিবাদের জেরে একটি মন্দিরের পুরোহিতের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। আঞ্চলিক সূত্র মারফত খবর, ওই পুরোহিত কারাউলি (Karauli) জেলার সাপোত্রা এলাকার বুকনা গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরে থাকতেন।

https://twitter.com/ANI/status/1314775761224519680

সম্প্রতি বাবুলাল বৈষ্ণব ওই মন্দির ট্রাস্টের অধীনে থাকা ১৩ বিঘা জমির একটি অংশে নিজের থাকার জন্য একটি ঘর তৈরির পরিকল্পনা করেন তিনি। আর তা জানাজানি হতেই স্থানীয় মীনা সম্প্রদায়ের কিছু মানুষের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। পরিস্থিতি আরও জোরালো হয়ে ওঠে যখন ওই পুরোহিত একটি আর্থমুভার মেশিন নিয়ে এসে জমির মাটি সমান করার চেষ্টা করছিলেন তখন।

উক্ত জমিটি নিজেদের বলে দাবি করতে থাকে মীনা সম্প্রদায়ের কিছু মানুষ। বুধবার এই নিয়ে বচসা চরমে ওঠে। সেই সময় ক্ষেতে থাকা বাজরায় আগুন ধরিয়ে দেয় ওই সম্প্রদায়ের কয়েকজন দুষ্কৃতী। বাবুলাল তাতে বাধা দিতে গেলে তাঁর শরীরেরও পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় মানুষরা সঙ্গে সঙ্গে তাঁকে জয়পুরের এসএমএস হাসপাতালে নিয়ে এসে ভরতি করেন। বৃহস্পতিবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। অভিযোগ পাওয়ার পরেই মূল অভিযুক্ত কৈলাশ মীনাকে গ্রেপ্তার করা হয়েছে।

কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এরপর দু’দিন পেরিয়ে গেলেও এখনও পুরোহিতের শেষকৃত্য করেনি পরিবার। পরিবারের তরফে এদিন জানানো হয়, সরকার পরিবারের দাবি না মানা পর্যন্ত তাঁরা দেহ দাহ করবেন না।

https://twitter.com/ANI/status/1314797819253780480

এই প্রসঙ্গে বাবুলালের আত্মীয় ললিত বলেন, “সরকারকে আমাদের দাবি মানতেই হবে। না হলে দেহ দাহ করা হবে না।” পুরোহিতের পরিবার গোটা ঘটনায় সকল অভিযুক্তের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন। সঙ্গে অভিযুক্তদের সমর্থক পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থার আরজি জানিয়েছেন তাঁরা। বাবুলালের আত্মীয় ললিত সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আমাদের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি ও ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই আবেদন সরকারকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন করউলির এসডিএম ওম প্রকাশ মীনা। তিনি জানিয়েছেন, আমরা সকল দাবি সরকারকে জানাব। কিন্তু পরিবারকে অনুরোধ করছি শেষকৃত্য সম্পন্ন করুন। বাবুলালের মৃত্যুর পর দু’দিন কেটে গিয়েছে। কিন্তু নিজেদের দাবিতে অনড় পরিবারও।

পাশাপাশি, এই ঘটনাকে কেন্দ্র করে রাজস্থানে ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি।

আরও অন্যান্য খবর