করোনার থাবায় জর্জরিত হচ্ছে ভূ-গোলক। প্রতিটি দেশে সংক্রমনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। প্রথম বিশ্বের দেশগুলোর এই অবস্থা দেখে শঙ্কিত হয়ে আছে তৃতীয় বিশ্বের দেশগুলো। এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়তে লকডাউনের পাশাপাশি রিলিফ ফান্ড খুলেছিল কেন্দ্রীয় সরকার। যেখানে প্রধানমন্ত্রী প্রত্যেক ভারতবাসীর কাছে, বড় ব্যবসায়ীদের কাছে, বিভিন্ন সংস্থাগুলির কাছে অনুদান করার আবেদন জানিয়েছিলেন। এমতাবস্থায় এই রবিবার প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে নিজের এক মাসের বেতন দান করার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
তিনি টুইটারে এদিন নিজের এই সিন্ধান্ত জানান এবং দেশের স্বাস্থ্য ও চিকিৎসার পরিকাঠামোকে আরো শক্ত করতে এই রিলিফ ফান্ডে অনুদানের আবেদন করেন।
I have decided to donate my one month salary to the PM-CARES fund. You can also contribute in this fund and strengthen India’s resolve to fight against the menace of COVID-19.
I have also asked the Chairman MPLADS, to release Rs 1 crore from my MPLADS fund to this fund.
— Rajnath Singh (@rajnathsingh) March 29, 2020
এই ফান্ডের নাম দেওয়া হয়েছে Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund যাকে সংক্ষেপে PM CARES ফান্ডও বলা হচ্ছে। এই ট্রাস্টের চেয়ারম্যান হলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তাঁর সাথে ওই ট্রাস্টের বাকি সদস্যদের মধ্যে আছেন প্রতিরক্ষা মন্ত্রী, অৰ্থমন্ত্রী এবং গৃহমন্ত্রী সহ বাকি সদস্যরা। এখন সবারই একটাই লক্ষ্য। করোনার বিপদ থেকে ভারতকে রক্ষা করা এবং ভারতের মাটি থেকে করোনাকে চিরতরে মুছে ফেলা।





