দেশে সুশাসনের পরাকাষ্ঠা তৈরি করবে রামমন্দির, বললেন লালকৃষ্ণ আদবাণী

আজ থেকে তিরিশ বছর আগে ১৯৯০ সালে সোমনাথ থেকে অযোধ্যার উদ্দেশ্যে যে রথযাত্রা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিজেপি শীর্ষ নেতা লালকৃষ্ণ আদবাণী। আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে সেই সময়ের স্মৃতিচারণা করলেন তিনি। তিনি বললেন যে তিনি বিশ্বাস করেন, রামমন্দির ভারতকে এক শক্তিশালী, সমৃদ্ধশালী, সম্প্রীতিতে ভরা দেশ হিসাবে তুলে ধরবে যেখানে সবাই ন্যয়বিচার পাবে, কাউকে বাইরে রাখা হবে না যা সুশাসনের পরাকাষ্ঠা রামরাজ্য নিয়ে আসবে।

আজ আর কিছুক্ষণ পরেই অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের দিনটি সকল ভারতবাসীর কাছে ঐতিহাসিক ও আবেগময় হতে চলেছে বলে মত আদবাণীর। তিনি জানান যে তিনি ভাগ্যের ফেরে সেই রথযাত্রায় উপস্থিত ছিলেন যে রথযাত্রা অসংখ্য অংশগ্রহণকারীর আবেগ, শক্তি, বাসনার মেলবন্ধন ঘটিয়েছিল।

লাল কৃষ্ণ আদবাণীর বর্তমান বয়স ৯২। বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আজ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আমন্ত্রিত তালিকায় তাঁর নাম রাখা হয়নি।

ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য ভগবান শ্রী রামের প্রবল শ্রদ্ধার আসন রয়েছে। লালকৃষ্ণ আদবাণীর মতে, রাম হলেন সম্মান, মর্যাদা, মাধুর্য এবং শৃংখলার মূর্তরূপ। রাম মন্দির তৈরি হলে ভগবান শ্রী রামের মহান গুণাবলী অনুসরণ করতে সব ভারতবাসী উদ্বুদ্ধ হবে বলে মত আদবাণীর।

RELATED Articles

Leave a Comment