দিল্লি উপেক্ষা আলাপনের! যোগ দেবেন মুখ্যমন্ত্রীর বৈঠকে, কেন্দ্রীয় নির্দেশ মানছেন না মুখ্য সচিব

বেজায় সমস্যায় পড়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। ‌মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ছাড়তে নারাজ। অন্যদিকে কেন্দ্রও তাঁকে তলব করেছে। এই অবস্থায় বঙ্গে মুখ্যসচিবের বদলি নিয়ে চলছে চাপানউতোর। প্রথমে মুখ্য সচিব পদে কেন্দ্র আলাপনের মেয়াদ বৃদ্ধি করলেও হঠাৎই তাকে তলব করে বসে।

কেন্দ্রের তলব মতো সোমবার অর্থাৎ, ৩১শে মে, সকাল ১০টায় নয়া দিল্লির নর্থ ব্লকে কর্মিবর্গ মন্ত্রকে হাজিরা দেওয়ার কথা রয়েছে। তার আগের দিন অর্থাৎ আজ রবিবার বিকেলে নবান্নে গেলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:আলাপনের বিষয়ে কোন‌ও মন্তব্য করবেন না, রাজ্য বিজেপি নেতৃত্বকে কড়া নির্দেশ পাঠালো কেন্দ্র

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আলাপনকে কোন‌ও ভাবেই হাতছাড়া করতে নারাজ মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যসচিবকে ছাড়া হবে না জানিয়ে দিল্লিতে চিঠি পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত গত শুক্রবার রাতে হঠাৎই মুখ্যসচিবের বদলির নির্দেশ আসে। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আবেদন করেন, বদলির নির্দেশ প্রত্যাহার করা হোক। তবে অনুরোধ না মানলে আইনি লড়াইয়ে যেতেও দ্বিধা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আমলারা জানাচ্ছেন কেন্দ্রের পাঠানো এই চিঠি অত্যন্তই বেআইনি। কারণ এই বদলির ক্ষেত্রে আলাপনের নিজস্ব সমর্থনের প্রয়োজন আছে। যা এই ক্ষেত্রে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেই। তাই তাঁকে জোর করার কোন‌ও জায়গা কেন্দ্রের থাকেনা।

আরও পড়ুন:‘এক ব্যক্তি এক পদ’ নীতি চালুর পথে মমতা, ৫ই জুনের বৈঠকে একাধিক রদবদলের  সম্ভাবনা

যদিও বিতর্কে সৃষ্টি হলেও এখন‌ও পর্যন্ত এই নির্দেশ নামা প্রত্যাহার করেনি কেন্দ্র। নবান্ন সূত্রে জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে জানিয়ে দেওয়া হচ্ছে যে অতিমারীর মধ্যে এবং যশ পরবর্তী বৈঠক আলাপনকে ছাড়া সম্ভব নয়। সোমবার বিকেলে যশ পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কয়েকটি দফতরের সচিবকে ডাকা হয়েছে। সেই বৈঠকে আলাপন বন্দোপাধ্যায় দিল্লি না গিয়ে বাংলাতেই থাকতে পারেন বলে খবর।

RELATED Articles