হিন্দুদের সঙ্গে তালিবানের তুলনা! স্বরা ভাস্করের টুইটে ক্ষিপ্ত সাধারণ মানুষ, লালবাজারে করা হল এফআইআর

বেজায় বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এমনিতেই তিনি বরাবরই ঠোঁটকাটা সেলিব্রিটি বলে পরিচিত। তিনি মূলত বিজেপি বিরোধী বলেই নিজের পরিচয় বানিয়ে ফেলেছেন। নিজেকে বামপন্থী বলেই দাবি করেন অভিনেত্রী। এবার হিন্দুত্ববাদের সঙ্গে তালিবানি শাসনের তুলনা টেনে তিনি পড়েছেন বেজায় সমস্যায়।

ঠিক কি বলেছেন অভিনেত্রী? গত ১৭ অগস্ট টুইটারে স্বরা লিখেছিলেন,’আমরা হিন্দুত্ব সন্ত্রাস নিয়ে কিছু বলব না। কিন্তু তালিবান সন্ত্রাস নিয়ে আতঙ্কিত হব। তালিবান সন্ত্রাস নিয়ে শান্ত থাকতে পারব না আবার হিন্দুত্ব সন্ত্রাস নিয়ে ক্ষোভ উগরে দেব না‌‌, এটাও ঠিক নয়! শাসক ও শোষিতের পরিচয়ের উপরে মানবিকতা ও মূল্যবোধ নির্ভর করতে পারে না।’ এই টুইটের পরেই অভিনেত্রীকে গ্রেফতার করার আবেদন জানানো হয় নেটিজেনদের মধ্যে।

হিন্দুদের সঙ্গে তালিবানের তুলনা! স্বরা ভাস্করের টুইটে ক্ষিপ্ত সাধারণ মানুষ, লালবাজারে করা হল এফআইআর

অভিনেত্রী স্বরা ভাস্কর এর এই মন্তব্যের জন্য কলকাতা লালবাজার সাইবার সেলে অভিযোগ করলেন রাজ চৌধুরি নামক জনৈক ব্যক্তি। ধর্মীয় আবেগকে আক্রমণ করেছেন অভিনেত্রী, এমনই অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগপত্রে তিনি লেখেন ‘হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন স্বরা ভাস্কর। হিন্দু ও মুসলিমদের মধ্যে ইচ্ছাকৃতভাবে বিভেদ সৃষ্টি করতে চাইছেন। হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা দেওয়ার চেষ্টা করেছেন তাই-ই নয়, তালিবানি সন্ত্রাসের প্রশংসা করেছেন। এই ধরনের পোস্ট সমাজে প্রভাব ফেলে। ভারতীয় এবং হিন্দু হিসাবে আমি আঘাত পেয়েছি। সুতরাং আমি স্বরা ভাস্করের বিরুদ্ধে এফআইআর করতে চাই।’

হিন্দুদের সঙ্গে তালিবানের তুলনা! স্বরা ভাস্করের টুইটে ক্ষিপ্ত সাধারণ মানুষ, লালবাজারে করা হল এফআইআর

বিতর্কিত এই বিষয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা তথা জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি অভিনেত্রীকে আক্রমণ করে বলেন “আমি জানতে চাই, হিন্দুত্ববাদী সন্ত্রাসটা কী জিনিস? কট্টর হিন্দুত্ববাদী আইন বলেও তো হিন্দু ধর্মে কিছু নেই! হয়তো স্বরা ভাস্কর স্বপ্নে কিছু দেখেছেন। এ ধরনের স্বপ্নই তাঁর মতো মানুষদের মানসিক গঠনের পরিচয়। এ সব বললে, তাঁর বিরুদ্ধে যে জনমত তৈরি হবে, সে তো স্বাভাবিক।”

পাশাপাশি তিনি পাল্টা প্রশ্ন করেন “পৃথিবীর সমস্ত মানুষ এসে ভারতে জায়গা চাইলে জায়গা দেওয়া যাবে তো? স্বরা ভাস্কর নিজের বাড়ির দলিল তাদের হাতে তুলে দেবেন তো? “

পাশাপাশি গোটা বিষয়টি নিয়েও রীতিমত চিন্তিত অভিনেতা। তিনি জানান, “চাই বন্ধ হোক বিশ্বজুড়ে যে কোন ধরনের ধর্মীয় কট্টরপন্থী অত্যাচার। বন্ধ হোক আমার দেশকে অসম্মানের চেষ্টা। আফগানিস্তানের মানুষদের জন্য এইটুকুই চাই, যাতে তাঁরা সুস্থ থাকেন, মানুষের অধিকার নিয়ে বাঁচতে পারেন এমন শাসন আসুক।”

https://twitter.com/ReallySwara/status/1427348484986851382

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles