Mamata Banerjee will go o Sandeshkhali: সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে বিতর্কের অন্ত নেই রাজ্যে। একাধিক ঘটনা সামনে আসছে এই সন্দেশখালিকে কেন্দ্র করে। এমন নানান ঘটনার মধ্যে একবারও সন্দেশখালিমুখো হন নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এবার লোকসভা নির্বাচনী আবহে তিনি জানালেন যে তিনি সন্দেশখালি যাবেন (Mamata Banerjee will go o Sandeshkhali)। তবে তাতেও একটা শর্ত চাপালেন তিনি।
গত পাঁচ মাস ধরে রাজ্য রাজনীতি উত্তাল সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ড নিয়ে। সেখানকার ‘ত্রাস’ শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। রেশন দুর্নীতি কাণ্ডে তাঁর বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় ইডিকে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এই ঘটনার ৫৫ দিন পর গ্রেফতার করা হয় শাহজাহানকে।
এরই মধ্যে সন্দেশখালি (Sandeshkhali) থেকে ওঠে একাধিক অভিযোগ। জমি জবরদখল থেকে শুরু করে, নারী নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগ ওঠে শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে। গ্রেফতার করা হয় তাদের। আবার কিছুদিন আগেই সন্দেশখালিতে স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হয়েছে যাতে এক বিজেপি নেতাকেই বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির ঘটনা নাকি সব সাজানো। এবার সন্দেশখালি নিয়ে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee will go o Sandeshkhali)।
এত ঘটনার মধ্যে একবারও সন্দেশখালি (Sandeshkhali) যান নি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানকার মহিলারা বারবার দাবী করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেন। কিন্তু তিনি তা করেন নি। এমনকি, সন্দেশখালিতে মহিলাদের নির্যাতনের ঘটনা নিয়ে সন্দেহও প্রকাশ করতে শোনা গিয়েছিল তাঁকে। এবার তিনি জানালেন একটা শর্তেই তিনি সন্দেশখালি যাবেন (Mamata Banerjee will go o Sandeshkhali)।
কী সেই শর্ত (Mamata Banerjee will go o Sandeshkhali)?
গতকাল, মঙ্গলবার বসিরহাটে মেরুদণ্ডী সুইস গেট ফুটবল মাঠে বসিরহাটের প্রার্থীর সমর্থনে সভা করেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। সেই সভা থেকেই তিনি জানান, “হাজি নুরুল জিতলে আমি প্রথমেই যাব সন্দেশখালি (Sandeshkhali), আপনাদের দেখতে। জয়ের পর কয়েকদিনের মধ্যেই আমি যাব”। অর্থাৎ তৃণমূল প্রার্থী জিতলেই তিনি সন্দেশখালি যাবেন, এমনটাই যেন শর্ত তাঁর (Mamata Banerjee will go o Sandeshkhali)।
এরপর মমতা (Mamata Banerjee) বলেন, ”টাকির ছানার মিষ্টি খুব বিখ্যাত। আমি এখানে মিষ্টির হাবও করে দিয়েছি। আমি গেলে ছানার মিষ্টি খাওয়াবেন তো? আমি অবশ্য খুব একটা মিষ্টি খাই না, অল্পই খাব”।
প্রসঙ্গত, সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যাবেন কী না, তা নিয়ে বেশ প্রশ্ন ছিল। কিন্তু বসিরহাটের একাধিক জায়গায় গেলেও সন্দেশখালি (Sandeshkhali) যান নি তিনি। সেখানে নির্বাচনী প্রচারেও তাঁকে সেভাবে দেখা যায়নি। এবার তিনি জানালেন, বসিরহাট থেকে শাসক দলের প্রার্থী জিতলেই তিনি সেখানে যাবেন (Mamata Banerjee will go o Sandeshkhali)।





