BREAKING: উপমুখ‍্যমন্ত্রীর পদ থেকে বাদ পড়লেন শচীন পাইলট! বাদ রাজস্থানের মন্ত্রিসভা থেকেও!

দীর্ঘ টালবাহানার পর অবশেষে অশোক গেহলেট সরকারের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন প্রতিবাদী কংগ্রেস নেতা ও রাজস্থানের উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট। এক‌ই সঙ্গে কংগ্রেস নেতৃত্ব দল থেকে শচীন পাইলট ছাড়াও, বিশ্বেন্দ্র সিং, রমেশ মীনাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নিয়েছে। গোবিন্দ সিং দোতাশরা বর্তমানে কংগ্রেসের রাজ্য সভাপতি। তিনিই শচীন পাইলটের জায়গায় উপ মুখ্যমন্ত্রীর পদে স্থলাভিষিক্ত হবেন। হেম সিং শেখাওয়াতকে সেবা দলের রাজ্য সভাপতি করা হবে বলে জানিয়েছে রাজস্থানের কংগ্রেস নেতৃত্ব।

https://twitter.com/ANI/status/1282951097347260416?s=20

মূলত নবীণ-প্রবীন দ্বন্দ্বের চোরাবালিতেই মরু রাজ্যে অস্তিত্ব সংকটে পড়েছিল কংগ্রেসের অশোক গেহলট সরকার। বিবাদ মেটাতে মাঠে নামতে হয়েছে হাইকমান্ডকে। একদিকে, মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে তাঁর শক্তি প্রমাণের সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে, উপমুখ্যমন্ত্রী তথা দলের প্রদেশ সভাপতি শচীন পাইলটকে শান্ত করে দলে রাখার চেষ্টা চলছিল। আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছিল পাইলটকে। কিন্তু, তিনি সাড়া দেননি। দ্বিতীয় পরিষদীয় বৈঠকে হাজির হননি তরুণ এই নেতা। তাই মুখে সরকারের সমর্থনে শতাধিক বিধায়কের সমর্থনের কথা বলা হলেও অস্বস্তি রয়েই গেল হাত শিবিরে। সূত্র মারফত খবর মিলেছিল শচীনের অসন্তোষ দূর করতে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন স্বয়ং রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের প্রবীণ নেতা আহমেদ প্যাটেল, পি চিদাম্বরম, কে সি বেণুগোপালরা। কিন্তু, পরিস্থিতিতে যে উল্লেখযোগ্য কোনও বদল হয়নি তারই প্রমাণ আজকে কংগ্রেস নেতৃত্ব থেকে শচীনের বহিষ্কার।

বিস্তারিত আসছে………

RELATED Articles

Leave a Comment