‘ভয় নয়, সর্তকতা অবলম্বন করুন’, ট্যুইট-এ দেশবাসীকে আবারও জানালেন মোদি

ইতিমধ্যেই করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা পৃথিবীতে। এমতাবস্থায় পুনরায় ট্যুইট করে দেশবাসীর পাশে দাঁড়াতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট-এ তিনি লিখেছেন যে, ‘ভয় পাবেন না, বরং সর্তকতা অবলম্বন করুন।’ তিনি আরও লিখেছেন, ‘ বর্তমান অবস্থায় দাঁড়িয়ে দেশের কোনও মন্ত্রী কোনও বিদেশ সফরে যাবেন না। আমি আমার দেশবাসীকে অনুরোধ জানাই, বিশেষ কোনও জরুরী দরকার ছাড়া বিদেশে যাবেন না। এই ভাইরাসের যে প্রবাহ শুরু হয়েছে আমরা বড় কোনও জমায়েতে না গিয়ে সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি।’

এমনকি কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ ভাইরাস নিয়ে সম্পূর্ণভাবে সচেতন বলেও দেশবাসীকে আশ্বস্ত করেছেন মোদি। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সকল রাজ্য সরকার একাধিক স্তরে জনগণের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছেন। সুরক্ষার স্বার্থে বৃহত্তর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই বিদেশীদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment