বডি-হাগিং পোশাকে সামনে এলেন মালাইকা, মুহূর্তেই পড়লেন ট্রোলের মুখে

বলিউড অভিনেত্রীদের প্রায় সবসময়ই পড়তে হয় আমজনতার গিলোটিনের মুখে। তারা কী পোশাক পরছেন, তারা কোথায় যাচ্ছেন, তারা কার সঙ্গে মিশছেন, তারা কী খাচ্ছেন; সবকিছু নিয়েই চর্চা করতে ভালোবাসেন মানুষ। সেই চর্চা মাঝেমধ্যে সীমাও ছাড়ায়। এবারেও ব্যতিক্রম হল না এই ঘটনার। সোশ্যাল মিডিয়া আসার পর নায়িকাদের নিয়ে মুখরোচক আলোচনা করতে সদা ব্যস্ত থাকে নেটিজেনরা। এবার তাদের রোষের মুখে পড়লেন অভিনেত্রী মালাইকা অরোরা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani) on


এমনিতেই বয়সে অনেক ছোট অভিনেতা অর্জুন কাপুর এর সঙ্গে ডেট করা নিয়ে তাকে প্রায়শই কাঠগড়ায় তোলেন নেটিজেনরা। বৃহস্পতিবার একটি বডি-হাগিং পোশাক পরে জিমে যান মালাইকা। গাড়ি থেকে নামতেই তাকে লেন্সবন্দি করেন পাপারাজ্জিরা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তার দিকে ধেয়ে আসে নেটিজেনদের কুরুচিকর মন্তব্য। “উনি কি আদেও কোনো পোশাক পরেছেন?” , ” এ যে ভারতের সস্তার কিম কার্দাশিয়ান” ইত্যাদি অশোভন মন্তব্যে ভরে ওঠে নেটদুনিয়া। অনেকে বলতে থাকেন, “উনি বোধহয় নিজের বয়সটা ভুলে যাচ্ছেন”। সেই কথার সমর্থনে অনেকে তাকে আন্টি বলেও সম্বোধন করেন।

সবকিছু মিলিয়ে মালাইকা অরোরার এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই জোর সমালোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশে। এই বিষয়ে মালাইকার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

RELATED Articles

Leave a Comment