১লা সেপ্টেম্বরের পর নাও খুলতে পারে স্কুল-কলেজ

মার্চ মাসের শেষ থেকেই করোনা মোকাবিলায় দেশজুড়ে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা, রেল পরিষেবা এবং স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এমনকি আনলক পর্ব শুরু হওয়ার পর থেকেও স্কুল কলেজ খোলা হয়নি। মাঝে আগস্টে স্কুল খোলার কথা বলা হলেও স্কুল কিন্তু খোলা হয়নি। তবে চতুর্থ পর্যায়ের আনলকে মেট্রো পরিষেবা চালু হওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। আধিকারিকদের উদ্ধৃত করে একথা জানিয়েছে একটি বেসরকারি সংবাদসংস্থা। তবে মেট্রো চললেও আপাতত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না।

দেশে হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। দেশে সোমবার সকাল আটটা পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,১০৬,৩৪৯। তার মধ্যে ৬১,৪০৮ জন নতুন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। পাশাপাশি সুস্থ রোগীর সংখ্যাও ২৩ লাখ ছাড়িয়েছে। দেশে আপাতত সক্রিয় আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যাই বেশি।

কিন্তু তা সত্ত্বেও করোনা মোকাবিলায় কোনোরকম রিস্ক নিতে চায় না প্রশাসন। তাই জন্যে এই মুহুর্তে স্কুল-কলেজ খোলার কথা ভাবছে না প্রশাসন।

আরও অন্যান্য খবর