BREAKING: দুঃসংবাদ, “২০২৪-এর শেষের আগে সবাই ভ্যাকসিন পাবে না”: সিরাম ইনস্টিটিউট

এই বছরের শেষেই করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়ার আশায় জল! দুঃসংবাদ এলো সিরাম ইনস্টিটিউট এর তরফ থেকে, বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উত্‍পাদনকারী সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট (SII) জানিয়ে দিল, ২০২৪ সালের আগে বিশ্বের প্রতিটি মানুষ ভ্যাকসিন পাবে না। সবার ভ্যাকসিন পেতে ২০২৪ সালের শেষ হয়ে যাবে।

সিরাম ইনস্টিটিউট -এর সিইও আদর পুনাওয়ালা আজ একটি সাক্ষাত্‍কারে জানালেন, কম সময়ের মধ্যে বিশ্বের প্রতিটি মানুষকে ভ্যাকসিন জোগাতে প্রস্তুত নয় ফার্মা সংস্থাগুলি। তাঁর কথায়, ‘এই গ্রহের সব মানুষকে ভ্যাকসিন দিতে হলে আরও ৪ থেকে ৫ বছর লাগবে।’ এর আগে তিনি জানিয়েছিলেন, প্রত্যেককে দু ডোজ করে ভ্যাকসিন দিতে গেলে বিশ্বে ১৫০০ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment