লাল-হলুদ শিবিরে জমা পড়ল দুই বিশ্বকাপার কোচের বায়োডেটা

আসন্ন মরশুমের ইস্টবেঙ্গল ক্লাবের কোচের হটসিটে বসবে কে, এই নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। একাধিক কোচকে অফার দেওয়া হয়েছে। কিন্তু শেষ অবধি শতাব্দীপ্রাচীন ক্লাবে জমা পড়েছে দুই বিশ্বকাপার কোচের বায়োডেটা। এই দুইজন হলেন জোসে পেকারম্যান ও বার্ট ভ্যান মারউইক।

২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে এবং ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে কলম্বিয়ার কোচ হিসেবে ছিলেন পেকারম্যান। একাধিক সুপারস্টার খেলোয়াড়কে তিনি কোচিং করিয়েছেন। এনাদের মধ্যে রয়েছে লিওনেল মেসি, হামেস রডরিগেজ, সের্জিও আগুয়েরো, রাডামেল ফালকাওয়ের মত সুপারস্টার ফুটবলাররা।

অন্যদিকে রয়েছে ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডকে ফাইনালে তোলা ডাচ কোচ বার্ট ভ্যান মারউইক। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলকে বিশ্বকাপ খেলিয়েছেন মারউইক। এছাড়াও ক্লাব স্তরে সাফল্য পেয়েছেন ডাচ ক্লাব ফায়ানুর্ডের হয়ে।

শেষ অবধি কোন কোচকে বাছবে ইস্টবেঙ্গল, সেই নিয়ে জল্পনা এখনও অব্যাহত।

RELATED Articles

Leave a Comment