প্রধানমন্ত্রী বাড়িতে শরদ পাওয়ার, চলল ৫৭ মিনিট ধরে বৈঠক, কোনও বদল ঘটবে কী জাতীয় রাজনীতিতে?

ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির প্রধান তথা রাজ্যসভার সাংসদ শরদ পাওয়ার দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনেই দেখা করেন তারা। সুত্রের খবর অনুযায়ী, এদিন প্রায় ৫৭ মিনিট ধরে চলে দু’পক্ষের মধ্যে বৈঠক। এই বৈঠক নিয়েই এবার রাজনৈতিক মহলে শুরু জল্পনা।

উল্লেখ্য, কিছুদিন আগেই প্রশান্ত কিশোরের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠকের নিয়ে শুরু হয় জল্পনা। আশঙ্কা প্রকাশ করা হয় জাতীয় রাজনীতিতে শরদ পাওয়ারের ভবিষ্যত ভূমিকা নিয়ে। এরপরই প্রশ্ন ওঠে, তবে কী বিরোধীদের তরফে শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হতে পারে?

আরও পড়ুন- হঠাৎই দিল্লি সফরে জগদীপ ধনখড়, রাজ্যপালের এই সফরের কারণ ঘিরে বাড়ছে জল্পনা

অন্যদিকে, অনেকেই আবার শরদ পাওয়ারকে মোদী বিরোধী জোটের সভাপতি হিসেবে দেখছিলেন। এমন পরিস্থিতিতে শরদ পাওয়ার নিজের মুখেই বলেন যে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন কী না, তা নিয়ে এখনও কিছু ভাবছেন না তিনি। আবার ২০২৪-এর লোকসভা নিয়েও এখনই কোনও মতামত পোষণ করতে চান না এমনটাও জানিয়ে দেন শরদ পাওয়ার। এরপরই নরেন্দ্র মোদীর সঙ্গে শরদ পাওয়ারের সাক্ষাৎ যে বেশ তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি হিসেবে দেখা যেতে পারে কী না, এমন জল্পনা তৈরি হয় যখন রাহুল গান্ধীর বাসভবনে প্রশান্ত কিশোর পৌঁছন। তবে পরে জানা যায়,  প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। ভার্চুয়াল মাধ্যমে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক সারেন সোনিয়া গান্ধী। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই ফের জল্পনা তৈরি হয় যে তাহলে কী শরদ পাওয়ারকে ইউপিএ চেয়ারপার্সন হিসেবে দেখা যেতে পারে, এই নিয়ে।

আরও পড়ুন- রাজ্যে কবে থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকা, জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ

এই বিষয়ে শরদ পাওয়ার বলেন, “এখনও কোনও কিছুই সিদ্ধান্তে পরিণত হয়নি। তা সে ২০২৪ সালের লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন। নির্বাচন এখনও বহু দূরে। রাজনৈতিক পরিস্থিতি সব সময় বদলাতে থাকে। আমি এখনই ২০২৪ সালের নির্বাচনে কোনও নেতৃত্ব দেওয়ার কথা ভাবছি না”।

RELATED Articles