রাজ্যে কবে থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকা, জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ

করোনা সংক্রমণের জেরে গত ১৪ মে রাজ্যজুড়ে লকডাউন জারি করে রাজ্য সরকার। তখন থেকেই বন্ধ লোকাল ট্রেনও। তবে রেলকর্মীদের জন্য কিছু স্পেশাল ট্রেন চালু রাখা হয়েছিল। কিন্তু এতে সুরাহা হচ্ছে না। লোকাল ট্রেন কবে থেকে চলবে, সেই প্রশ্ন নিত্যযাত্রীদের।

ধীরে ধীরে শিথিল করা হচ্ছে লকডাউন। বাস, মেট্রো পরিষেবা চালু করলেও বন্ধ লোকাল ট্রেন। এদিকে সরকারি-বেসরকারি অফিসও খুলে দেওয়া হয়েছে। এর জেরে ট্রেন না চলায় বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।

সঠিক সময়ে গন্তব্যে পৌঁছেতে নিয়ম ভেঙ্গেই অনেকে স্পেশাল ট্রেনে উঠে পড়ছেন। এর ফলে ভুর বাড়ছে ওই ট্রেনগুলিতে। ফলে করোনা সংক্রমণের ভয় আরও বাড়ছে বৈ কম নয়। শুধু তাই-ই নয়, লোকাল ট্রেন চালানোর দাবী নিয়ে একাধিক স্টেশনে বিক্ষোভ দেখিয়েছেন যাত্রীরা। এর জেরে মনে করা হচ্ছে আগামী আগস্ট মাস থেকে গড়াতে পারে লোকাল ট্রেনের চাকা।

আরও পড়ুন- বিজেপির ছেড়ে যাওয়া আসনে সুবিধা বাড়ল শাসক শিবিরের, বিধানসভার কমিটির চেয়ারম্যান হলেন মদন মিত্র

প্রায় দু’মাস পর গতকাল থেকে মেট্রো চালু হয়েছে। বলা হয়েছে ঠিকই যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চালাতে হবে। কিন্তু নিজেদের কর্মক্ষেত্রে পৌঁছনোর তাগিদে তা আর হয়ে উঠছে না। প্রথমদিনই বেশ ভালোই ভিড় লক্ষ্য করা গিয়েছে মেট্রোয়। এমন চলতে থাকলে ভিড় সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে, এমনটাই আশঙ্কা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

তবে লোকাল ট্রেন চালাতে রাজী রেল কর্তৃপক্ষ। এই বিষয়ে এক রেল আধিকারিক জানান, “লোকাল ট্রেন চালাতে আমরা প্রস্তুত। নিয়মিত ট্রেন স্যানিটাইজ করা হচ্ছে। আর সরকার তো ২৫ শতাংশ কর্মী নিয়ে অফিস খোলার কথা বলেছে। সেক্ষেত্রে ভিড় কম হবে বলেই ধরে নেওয়া যেতে পারে”। এবার লোকাল ট্রেন চালাতে রাজ্য সরকার কবে অনুমতি দেয়, এখন সেটাই দেখার।

আরও অন্যান্য খবর